ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

দৌলতপুর সীমান্তে চার ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

ছবি: সংগ্রহ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে ঠোঁটারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবির বাধার মুখে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

রোববার সকাল পৌনে আটটার দিকে দৌলতপুর উপজেলার ঠোঁটারপাড়া সীমান্তের ১৫৩/৯-এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, সকালে ঠোঁটারপাড়া সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি স্থানীয় লোকজন ও বিজিবির নজরে এলে তারা বাধা দেন। এতে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়।

তিনি আরও জানান, পরে সকাল সাড়ে নয়টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবেড়িয়া থানার কৃষাণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই চারজনকে ভারতের ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যান।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে রোববার সকাল ১০টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠোঁটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। ওই চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

বিজিবির সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, বিজিবির দৃঢ় অবস্থানের মুখে সকাল আটটার দিকে ওই চার ভারতীয় নাগরিক ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। সীমান্তের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বাহিনীটি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

বিষয় : বিজিবি কুষ্টিয়া বিএসএফ দৌলতপুর সীমান্ত পুশইন বাংলাদেশ-ভারত সীমান্ত

দৈনিক নবকাল

রোববার, ১১ অক্টোবর ২০২৬

দৌলতপুর সীমান্তে চার ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x