ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

প্রবাসীদের জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান শফিকুর রহমানের

শেখ মো: বেলায়েত হোসেন
শেখ মো: বেলায়েত হোসেন রিপোর্টার

প্রবাসীদের জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান শফিকুর রহমানের
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগ্রহ

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের অর্জিত জ্ঞান, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মেধা, যোগ্যতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান তৈরি করেছেন। তাঁদের এই অর্জন বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ সম্পদ। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগানো প্রয়োজন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য এবং পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে প্রবাসীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন ডা. শফিকুর রহমান।

প্রবাসীদের অর্জন বাংলাদেশের সম্পদ

বক্তব্যে জামায়াতের আমির বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা তাঁদের মেধা, পেশাগত দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করছেন। তাঁদের এই অভিজ্ঞতা দেশের উন্নয়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবীদের দেশের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং নিজেদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাংলাদেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

আলোচনায় পেশাজীবী ও কমিউনিটি প্রতিনিধিরা

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। হাফেজ সাদিক হাসান বান্না ও ড. এমদাদুল হক কোরআন তিলাওয়াত করেন এবং তিলাওয়াত করা আয়াতের ব্যাখ্যা উপস্থাপন করেন।

ড. মাসুদ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-২ আসনের সংসদ সদস্য ও চিকিৎসক ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রবাসী বাংলাদেশিরা ডা. শফিকুর রহমানের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তাঁরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার পাশাপাশি নিজেদের মতামত তুলে ধরার সুযোগ পান।

বিষয় : অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী

দৈনিক নবকাল

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রবাসীদের জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান শফিকুর রহমানের

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x