নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সিনেমাটির
পরিচালক মো. ইকবাল সোহেল
খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিনেতার মৃত্যুর পর ‘নসীব’ সিনেমার
শুটিং বন্ধ রাখা হয়েছে।
অভিনেতার
মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
সেখানে রাজাপুর গ্রামে তাঁর পারিবারিক বাড়িতে
শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে দাফন সম্পন্ন
হবে।
শুটিং
ইউনিট সূত্রে জানা গেছে, গত
১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায়
অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার (২৫
নভেম্বর) তাঁর অংশের শুটিং
শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার
সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য
প্রস্তুতও হয়েছিলেন তিনি।
পরে
শুটিং ইউনিটের এক সদস্য তাঁকে
ডাকতে হোটেলের কক্ষে যান। সেখানে গিয়ে
তাঁকে বিছানায় পড়ে থাকতে দেখেন।
ডাকাডাকি করেও কোনো সাড়া
না পেয়ে তিনি অন্যদের
খবর দেন। এরপর দ্রুত
হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে
মৃত ঘোষণা করেন।
বাংলালিংকের
একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায়
অভিষেক হয় সোহেল খানের।
এরপর ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’
চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি
পান তিনি। চরিত্রটির মাধ্যমে দর্শকদের কাছে আলাদা জনপ্রিয়তা
অর্জন করেন এই অভিনেতা।
নাটকের
পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন সোহেল খান। তাঁর অভিনীত
উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪),
‘কেমনে কী!’ (২০২১), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) ও ‘জংলি’ (২০২৫)।
দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছিলেন তিনি। শুটিংয়ে অংশ নিতে গিয়ে তাঁর এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও বিনোদন অঙ্গনের মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।