ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

৭৪ বছরে রুনা লায়লা, জন্মদিনের পরদিনই আজীবন সম্মাননা

ফরিদুল আলম ফরিদ
ফরিদুল আলম ফরিদ বিনোদন রিপোর্টার

৭৪ বছরে রুনা লায়লা, জন্মদিনের পরদিনই আজীবন সম্মাননা
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরস্রষ্টা রুনা লায়লা। ছবি: সংগ্রহ

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরস্রষ্টা রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ। বিশেষ এই দিনটি ঘিরে সংগীতাঙ্গন ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নেওয়া হয়েছে নানা আয়োজন। পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীরাও তাঁর জনপ্রিয় গান কাভার করে প্রকাশ করছেন।

জন্মদিন ও সংগীতজীবন নিয়ে রুনা লায়লা জানান, এখন মূলত পরিবারের সদস্যদের সঙ্গেই জন্মদিন উদযাপন করেন। এবারও তার ব্যতিক্রম হবে না। ছোটবেলার জন্মদিনের স্মৃতিই তাঁর কাছে বেশি আনন্দের।

রুনা লায়লা বলেন, ‘এখন মূলত পরিবারের সাথেই জন্মদিন উদযাপন করা হয়, এবারও তেমনটাই হবে। দেখতে দেখতে অনেকগুলো জন্মদিন পেরিয়ে গেল। তবে ছোটবেলার জন্মদিনের কথা বেশি মনে পড়ে; আম্মা নতুন জামা বানিয়ে দিতেন, মজার মজার খাবার রান্না করতেন সেই স্মৃতিগুলো আজও অমলিন।’

সংগীতজীবনের ছয় দশক পূর্ণ করা এই শিল্পী তাঁর পথচলায় পরিবারের অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, ‘আমার বাবা-মা ও বড় বোন দীনাসহ পরিবারের সবার সমর্থন না থাকলে এতদূর আসা সম্ভব হতো না। মহান আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাকে সুন্দর একটি জীবন দিয়েছেন এবং এখনো সুস্থ রেখেছেন। সবার কাছে দোয়া চাই যেন আজীবন গান গেয়ে যেতে পারি।’

জন্মদিনের পরদিনই আজীবন সম্মাননা

এদিকে, জন্মদিনের আনন্দের রেশ কাটতে না কাটতেই বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন রুনা লায়লা। আগামীকাল ১৮ নভেম্বর প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ তাঁকে আজীবন সম্মাননা দেওয়া হবে।

আয়োজনের প্রধান উদ্যোক্তা এবং বশির আহমেদের দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁরা জানান, ‘শ্রদ্ধেয় রুনা আন্টি বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব এবং আমাদের দেশের সংগীতের অন্যতম পরিচয়। পরবর্তী প্রজন্মের প্রতিটি গায়িকারই স্বপ্ন থাকে তার মতো হওয়ার। সম্প্রতি আমরা তার বাসায় গিয়ে আব্বাকে ঘিরে এই আয়োজনের কথা জানালে তিনি সম্মাননা গ্রহণে সম্মতি দেন। আমাদের অনুষ্ঠানে তার উপস্থিতি ও সম্মাননা গ্রহণ আমাদের জন্য পরম প্রাপ্তি এবং আমরা তার কাছে চিরকৃতজ্ঞ।’

শিল্পকলা একাডেমিতে সম্মাননা অনুষ্ঠান

আগামীকাল ১৮ নভেম্বর বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’। অনুষ্ঠানে উপস্থাপনা করবেন কবি হাসান মাহমুদ।

দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন রুনা লায়লা। তাঁর কণ্ঠ ও সংগীতপ্রতিভা উপমহাদেশের সংগীতাঙ্গনে তাঁকে দিয়েছে বিশেষ স্বীকৃতি। জন্মদিনে ভক্তদের ভালোবাসা আর নতুন সম্মাননার মধ্য দিয়ে আরও একবার উদ্‌যাপিত হচ্ছে এই কিংবদন্তি শিল্পীর বর্ণাঢ্য সংগীতজীবন।

বিষয় : জন্মদিন বিনোদন রুনা লায়লা সংগীতাঙ্গন বশির আহমেদ সম্মাননা ২০২৬

দৈনিক নবকাল

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

৭৪ বছরে রুনা লায়লা, জন্মদিনের পরদিনই আজীবন সম্মাননা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x