ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
মোশাররফ করিমের সঙ্গে টানা আট নাটকে সোহাগ

মোশাররফ করিমের সঙ্গে টানা আট নাটকে সোহাগ

নাটকের পরিচিত মুখ এস এম আশরাফুল আলম (সোহাগ) সম্প্রতি গুণী অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে টানা আটটি নাটকের কাজ শেষ করেছেন। শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে নাটকগুলোর চিত্রায়ন হয়েছে।এর মধ্যে সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় ‘আদর্শ শিক্ষক’ ও ‘গোয়েন্দাগিরি’ এবং তাইফুর জাহান আশিকের পরিচালনায় ‘জনতা হোটেল’, ‘সুখ দুঃখ’, ‘আপন মানুষ’, ‘ঘরে সংসার’ ও ‘গোয়েন্দাগিরি’সহ ছয়টি নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন সোহাগ।শুটিং শেষে ঢাকায় ফিরে বর্তমানে সুজিত বিশ্বাসের ধারাবাহিক নাটক ‘ভাইরাল পরিবার’-এর শুটিং নিয়ে ব্যস্ত তিনি। মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সোহাগ বলেন, ২০২১ সালে এস আর মজুমদারের ‘উলট পালট’ নাটকের মাধ্যমে প্রথম তাঁর সঙ্গে কাজের সুযোগ পান। মোশাররফ করিমকে সহযোগিতাপরায়ণ অভিনেতা উল্লেখ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান সোহাগ। সোহাগের অভিনয়ের প্রশংসা করে মোশাররফ করিম বলেন, তিনি আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস হয়েছেন এবং ভালো করছেন। নাটকগুলোর গল্প দর্শকদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক, অতিথি হয়ে রাফসান ‘ছোট ভাই’ ও সুনেহরা

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ও হাস্যরসের রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৪’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে একযোগে মুক্তি পেয়েছে।আগের চ্যাপ্টারে ব্যাচেলরদের মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে ফুটবল উন্মাদনা দেখা গেলেও নতুন অধ্যায়ে গল্পে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। এবারের অন্যতম আকর্ষণ বিশেষ অতিথি হিসেবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান ‘ছোট ভাই’ ও সুনেহরার উপস্থিতি।ব্যাচেলর ফ্ল্যাটের চেনা বিশৃঙ্খলা ও চরিত্রগুলোর নানা কাণ্ডকারখানার মধ্যে এই দুই অতিথির প্রবেশ গল্পে নতুন মোড় আনবে বলে ধারণা করা হচ্ছে। তাঁদের উপস্থিতি ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।অসুস্থতার কারণে কিছুটা বিরতির পর ‘চ্যাপ্টার ১৩’ দিয়ে দর্শকদের সামনে ফিরেই ভালো সাড়া পেয়েছিলেন কাজল আরেফিন অমি। দর্শকদের সেই সাড়া ও ভালোবাসার ধারাবাহিকতায় দ্রুতই নতুন চমক নিয়ে হাজির হয়েছেন তিনি।‘চ্যাপ্টার ১৪’-এ একসঙ্গে নতুন আটটি পর্ব মুক্তি পেয়েছে। পর্বগুলো হলো ১০৫ থেকে ১১২। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে বঙ্গ-তে দর্শকেরা নতুন অধ্যায়টি উপভোগ করতে পারছেন।রাফসান ‘ছোট ভাই’ ও সুনেহরার উপস্থিতিতে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর গল্প কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।

ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক, অতিথি হয়ে রাফসান ‘ছোট ভাই’ ও সুনেহরা