জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, জাতীয় ঐক্যের কথা শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না এর বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।
মঙ্গলবার
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কার্যালয়ে ভাটারা থানা জামায়াত আয়োজিত
এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন। সেলিম উদ্দিন ঢাকা উত্তর সিটি
করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়রপ্রার্থী।
সমাবেশে
দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায়
উদ্বেগ প্রকাশ করেন সেলিম উদ্দিন।
তিনি বলেন, এসব ঘটনায় প্রশাসনের
নীরবতা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়াচ্ছে।
বিভিন্ন স্থানে বাস, ব্যক্তিগত গাড়ি
এমনকি ট্রেনেও অগ্নিসংযোগ ও হামলার ঘটনা
ঘটছে। গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে।
সেলিম
উদ্দিনের মতে, পতিত স্বৈরাচারের
দোসরদের বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলা
এখন সরকারের অন্যতম বড় দায়িত্ব। তবে
সেই ঐক্য প্রতিষ্ঠার জন্য
জুলাই সনদ কার্যকর করা
প্রয়োজন।
তিনি
বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করলে
স্বৈরাচারের দোসররা এভাবে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ
পেত না। তাই সংবিধান
সংস্কারসহ প্রয়োজনীয় পরিবর্তন বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
জামায়াতের
ভূমিকার কথা তুলে ধরে
সেলিম উদ্দিন বলেন, দলটি সব সময়
জনগণের কল্যাণে কাজ করেছে এবং
ভবিষ্যতেও করবে। জনগণ তাদের ওপর
যে আস্থা রেখেছে, সেই আস্থার মর্যাদা
রক্ষায় মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।
ভাটারা থানা জামায়াতের আমির অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।