ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
রোববার
সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক
পোস্টে এ নিন্দা জানান
জামায়াত আমির।
ফেসবুক
পোস্টে ডা. শফিকুর রহমান
লেখেন, রোববার রাত তিনটার পর
ডাকসুর ভিপি ও জামায়াতে
ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশনের মেয়র পদপ্রার্থী আবু
সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা
চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা। এ হামলা কাপুরুষোচিত।
দ্রুত অপরাধীদের খুঁজে বের করে আইনের
আওতায় এনে কঠোর শাস্তি
নিশ্চিত করতে হবে।
পোস্টে
তিনি আরও অভিযোগ করেন,
পতিত ফ্যাসিস্টরা একের পর এক
তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে এ
পরিস্থিতির জন্য প্রধানত দায়ী
করেন তিনি।
জামায়াত
আমির বলেন, সরকার এ বিষয়ে যথাযথ
দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য
চরম মূল্য দিতে হবে। এভাবে
আর নীরব বসে থাকার
সুযোগ নেই।
বাড়িতে
আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ সাদিক কায়েমের
এর
আগে রোববার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে
দেওয়া এক পোস্টে নিজের
গ্রামের বাড়িতে হামলার অভিযোগ করেন সাদিক কায়েম।
তিনি
লেখেন, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার
দিকে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা
নিক্ষেপ ও কেরোসিন ঢেলে
আগুন দেওয়ার চেষ্টা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
সাদিক
কায়েমের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় বাড়িতে তাঁর
বাবা-মা অবস্থান করছিলেন।
হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রলবোমা নিক্ষেপ করে এবং ঘরের
দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে
দেয়। তাঁদের পরিকল্পনা ছিল পুরো বাড়িতে
আগুন দেওয়া।
তবে
আগুন ঘরের ভেতরে ছড়িয়ে
পড়ার আগেই স্থানীয় বাসিন্দাদের
প্রচেষ্টায় তা নেভানো সম্ভব
হয় বলে জানান তিনি।
এতে তাঁর বাবা-মা
বড় ধরনের বিপদ থেকে রক্ষা
পেয়েছেন বলেও পোস্টে উল্লেখ
করেন ডাকসু ভিপি।
ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নিন্দা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।