মধ্যপ্রাচ্যে নতুন করে হামলা ও সংঘাতের ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে উপসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারে। রোববার সৌদি আরব ও কাতারসহ অঞ্চলের অধিকাংশ শেয়ারবাজারে দরপতন হয়েছে। বিশেষ করে সৌদি আরব ও কাতারের বাজারে বড় ধরনের পতন দেখা গেছে।
বার্তা
সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার
সৌদি আরবের প্রধান শেয়ারসূচক তাদাওয়ুল ২ শতাংশ কমেছে।
দেশটির বৃহত্তম ব্যাংকগুলোর একটি আল রাজহি
ব্যাংকের শেয়ারের দাম কমেছে ২
দশমিক ৫ শতাংশ। সম্পদের
হিসাবে সৌদি আরবের সবচেয়ে
বড় ঋণদাতা সৌদি ন্যাশনাল ব্যাংকের
শেয়ারের দাম কমেছে ২
দশমিক ২ শতাংশ।
বাজারে
এই দরপতনের পেছনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সামরিক উত্তেজনাকে বড় কারণ হিসেবে
দেখা হচ্ছে।
রোববার
ভোরে সৌদি আরবের পশ্চিমাঞ্চল
লক্ষ্য করে ইরানপন্থী হুতিদের
ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত
করার দাবি করেছে সৌদি
নেতৃত্বাধীন বাহিনী। এ ছাড়া শুক্রবার
উপসাগরীয় জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬
যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের আকাশ
প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং সেটি
ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি
করেছে ইরানের সেনাবাহিনী। তবে ইরানের এ
দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
যুদ্ধ
বন্ধে
চলছে
কূটনৈতিক তৎপরতা
সামরিক
উত্তেজনার পাশাপাশি সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। গত শুক্রবার রাতে
ইরানের রাজধানী তেহরানে কাতারের একটি প্রতিনিধিদল আলোচনা
করেছে বলে জানিয়েছেন ইরানের
এক কর্মকর্তা।
গত
ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও
ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু
হওয়া যুদ্ধ বন্ধে বিভিন্ন পক্ষের কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এ
আলোচনা অনুষ্ঠিত হয়।
ইরানের
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান এখনো কূটনীতির মাধ্যমে
সংকটের সমাধান চায়। তবে যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তিতে আগ্রহী
হলেও দেশটির প্রস্তাবিত শর্ত তিনি মেনে
নেবেন না।
কাতারের বাজারেও পতন
রোববার
কাতারের প্রধান শেয়ারসূচক কমেছে ১ দশমিক ৬
শতাংশ। সূচকের অন্তর্ভুক্ত প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের
দাম কমেছে। দেশটির কাতার ইসলামিক ব্যাংকের শেয়ারের দর কমেছে ১
দশমিক ২ শতাংশ।
বাজার
বিশ্লেষক মিলাদ আজার বলেন, সপ্তাহান্তে
হামলার ঘটনাগুলো গত সপ্তাহে বৈশ্বিক
শেয়ারবাজারে যে দরপতনের চাপ
তৈরি হয়েছিল, তা আরও বাড়িয়েছে।
সৌদি আরব ও কাতার দুই দেশের বাজারেই
ব্যাংক খাতের শেয়ারে বেশি দরপতন হয়েছে।
বড় মূলধনি প্রতিষ্ঠানগুলোর শেয়ারও ক্ষতির মুখে পড়েছে।
সৌদি
অ্যারাবিয়ান মাইনিং কোম্পানির শেয়ারের দাম কমেছে ৩
দশমিক ২ শতাংশ। স্বর্ণের
দাম এক বছরের বেশি
সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় খনি
খাতের এ প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ
সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন
মিলাদ আজার।
তবে
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম মোটামুটি স্থিতিশীল
থাকায় সৌদি আরামকোসহ জ্বালানি
খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারে চাপ তুলনামূলক কম
ছিল।
বাহরাইনেও সামরিক উত্তেজনার প্রভাব
উপসাগরীয়
অঞ্চলের আরেক দেশ বাহরাইনের
শেয়ারবাজারের সূচক কমেছে শূন্য
দশমিক ৬ শতাংশ।
দেশটির
কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কয়েকটি আকাশপথে হামলা প্রতিহত করা হয়েছে। এর
মধ্যে একটি হামলায় দেশটির
একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন ধরে যায়।
অন্যদিকে
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে
অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। বাহরাইনেই যুক্তরাষ্ট্রের
নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।
উপসাগরীয় অঞ্চলের বাইরেও শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব দেখা গেছে। রোববার মিসরের প্রধান শেয়ারসূচক কমেছে ২ দশমিক ৯ শতাংশ।