ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

ইরানে নতুন হামলার যৌথ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনায় নিয়ে যৌথ পরিকল্পনা তৈরিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ লক্ষ্যে দুই দেশের সামরিক বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তবে ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শনিবার সন্ধ্যায় ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে যৌথ সামরিক পরিকল্পনা তৈরির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে সম্ভাব্য যুদ্ধের সময় ঘনিয়ে আসছে বলেও সতর্ক করেছে দেশটির সামরিক বাহিনী।

তবে নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা চ্যানেল ১৩-কে জানিয়েছেন, সেন্টকমের প্রধান ব্র্যাড কুপার তেল আবিব সফর করলেও ওই সফরে ইরানে হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি।

ইসরায়েলের নিরাপত্তা মূল্যায়নেও বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোর তুলনায় নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা এখনই বাড়েনি। দেশটির সামরিক বাহিনীর সতর্কতামূলক প্রস্তুতি উচ্চ পর্যায়ে থাকলেও তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি। ইরানকে নিয়ে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভর করছে বলে মনে করছে ইসরায়েলি সামরিক বাহিনী।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক হামলা চালানোর পর থেকে দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনা চলছে। এর জবাবে ইরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা বলে দাবি করা বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

পরবর্তী সময়ে ১৮ জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয় এবং আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ও নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। কূটনৈতিক তৎপরতা চললেও জুলাইয়ে দুই পক্ষের মধ্যে আবার সংঘাত শুরু হয়।

সামরিক প্রস্তুতি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক

ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার মধ্যে গত বুধবার তেল আবিবে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের সেন্টকমপ্রধান ব্র্যাড কুপার। বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন ইসরায়েলের সেনাপ্রধান আইয়াল জামির ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে সামগ্রিক মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি দুই দেশের সামরিক বাহিনীর কৌশলগত ও কার্যক্রমগত সহযোগিতা বাড়ানো, সমন্বয় জোরদার এবং সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় যৌথ প্রস্তুতি শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে।

তবে বৈঠকে কোন কোন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কিংবা ইরান সরাসরি আলোচনার বিষয়বস্তু ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইসরায়েলি সেনাবাহিনী।

অন্যদিকে ইসরায়েলের সংবাদপত্র ইয়েদিওথ আহরোনথ বুধবারের এক প্রতিবেদনে জানিয়েছে, কুপার ও জামিরের বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন যুদ্ধের সামরিক প্রস্তুতিই বেশি গুরুত্ব পেয়েছে।

এর আগে গত ১১ নভেম্বর ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা।

ওয়াশিংটনে মোসাদপ্রধানের বৈঠক

তেল আবিবে ত্রিপক্ষীয় বৈঠকের কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র সফর করেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান। সেখানে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

এ সময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গেও বৈঠক করেন গফম্যান। বৈঠকে ইরান নিয়ে ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়ন এবং নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন যুদ্ধের পরিস্থিতি তৈরির অভিযোগ

ইরানকে কেন্দ্র করে নতুন করে যুদ্ধের সম্ভাবনা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিতর্ক চলছে। গাদি আইজেনকটের নেতৃত্বাধীন দেশটির ‘চেঞ্জ ব্লক’-এর নেতারা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের সঙ্গে আরেকটি যুদ্ধের পরিস্থিতি তৈরির অভিযোগ তুলেছেন।

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকট ও তাঁর মিত্রদের অভিযোগ, নেতানিয়াহু দেশে জরুরি অবস্থা জারির চেষ্টা করছেন। এর মাধ্যমে জাতীয় ঐক্যের সরকার গঠনের পরিবেশ তৈরি করে সেই সরকারে নিজেকে অন্তর্ভুক্ত করার সুযোগ নিতে পারেন তিনি। তাঁদের আশঙ্কা, এমন সরকার গঠিত হলে ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনা বাড়বে নেতানিয়াহুর।

নেতানিয়াহু বর্তমানে দুর্নীতির অভিযোগে বিচারাধীন। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর কারাদণ্ড হতে পারে। এ ছাড়া ২০২৩ সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে সংঘটিত কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি ও এক্সপ্রেস ট্রিবিউন।

বিষয় : ডোনাল্ড ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক পরিকল্পনা বেনিয়ামিন নেতানিয়াহু

দৈনিক নবকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইরানে নতুন হামলার যৌথ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x