ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চান তারেক রহমান: জুবাইদা রহমান

মো: আশিকুর রহমান আশিক
মো: আশিকুর রহমান আশিক স্টাফ রিপোর্টার

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চান তারেক রহমান: জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। ছবি: সংগ্রহ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের আগে দেশ এবং ক্ষমতার আগে জনগণ এই চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে হবে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।

মানুষের বিপদে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’

সবাইকে সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সকলে মিলে কাজ করব। আমাদের গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ।’

নিজেদের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান আরও বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’

অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এই চার থানার মোট ১৬৫ জনের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১০৭ জন দুস্থ ও অসহায় ব্যক্তি, ২ জন মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন রোগী এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নে সহায়তা পাওয়া ৪০ জন।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনের মধ্যে আর্থিক সহায়তার চেক ও নিমগাছের চারা বিতরণ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।

বিষয় : তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশন ডা. জুবাইদা রহমান মানবিক বাংলাদেশ

দৈনিক নবকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চান তারেক রহমান: জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x