ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

মালয়েশিয়া নেওয়ার কথা বলে সাগরে আট দিন, লাবণী পয়েন্টে উদ্ধার ২৮ জন

ছবি: সংগ্রহ

মালয়েশিয়ায় নেওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে ট্রলারে তুলে সাগরে আটকে রাখার অভিযোগ উঠেছে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে। টানা আট দিন সাগরে ভেসে থাকার পর পাচারকারীদের সঙ্গে ট্রলারের যাত্রীদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে গত শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ট্রলারটি ভেড়ানো হলে পাচারকারীরা পালিয়ে যান।

উদ্ধার হওয়া ব্যক্তিদের অভিযোগ, এ সময় সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছে। বাকি ৬৫ জনের মধ্যে ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। অন্যরা বিভিন্ন দিকে চলে গেছেন বলে জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তিরা।

উদ্ধার হওয়া ২৮ জনের মধ্যে রয়েছেন ২৫ জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর টেকনাফ সদরের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে যাত্রীদের সাগরে থাকা একটি বড় ট্রলারে তোলা হয়। মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ওই ট্রলারে ৭২ জনকে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে নারী ও শিশুও ছিলেন।

ট্রলারে বিরোধ, তীরে ভিড়িয়ে পাচারকারীদের পালানো

উদ্ধার হওয়া টেকনাফের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, ছোট নৌকায় করে তাঁদের গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে নেওয়া হয়। এরপর কয়েক দিন সাগরে ভাসমান অবস্থায় থাকতে হয়। ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও কথাকাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টের কাছে নিয়ে তীরে ভেড়ানো হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত নেমে পালিয়ে যান। ওই সময় ট্রলারে থাকা চক্রের দুজনকে আটকে রাখা হয়েছিল বলে জানান তিনি।

ইলিয়াসের দাবি, ট্রলারে মোট ৭২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৮ জনকে পুলিশ উদ্ধার করেছে। অন্যরা বিভিন্ন দিকে চলে গেছেন।

সাতজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ

উদ্ধার হওয়া ব্যক্তিদের অভিযোগ, তাঁদের জিম্মি করে পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল পাচারকারীরা। টাকা দিতে না পারলে অস্ত্রের মুখে সাগরে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

উদ্ধার হওয়া জাহাঙ্গীরের দাবি, ট্রলারে থাকা সাতজনকে সাগরে ফেলে দিয়েছেন পাচারকারী চক্রের সদস্যরা। পরে কয়েকজন যাত্রী একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলেন এবং ট্রলারের নিয়ন্ত্রণ নেন।

তাঁর ভাষ্য, ট্রলারটি শৈবাল পয়েন্টে আটকে গেলে তাঁরা নেমে ঝাউবাগানের দিকে চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন।

কাজের প্রলোভনে ডেকে নিয়ে আটকে রাখার অভিযোগ

উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য, বাড়ি থেকে ডেকে নিয়ে কাজের প্রলোভন কিংবা বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে তাঁদের টেকনাফে আনা হয়েছিল। পরে বিভিন্ন স্থানে আটকে রেখে ছোট নৌকায় করে গভীর সমুদ্রে বড় ট্রলারে তোলা হয়। সেখানে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা চলে।

উখিয়ার বাসিন্দা রিদোয়ান হোসাইন জানান, দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে নিয়ে টেকনাফে পরিচিত এক ব্যক্তির কাছে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে যাওয়ার পর তাঁদের একটি ঘরে আটকে রাখা হয়। পরে বুঝতে পারেন, তাঁরা মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়েছেন।

রিদোয়ান বলেন, আটকে রাখার পর তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়া হয়। বাইরের কারও সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল না। লাঠি, দা ও বিভিন্ন অস্ত্র নিয়ে পাহারা দিতেন চক্রের সদস্যরা।

তাঁর দাবি, আট থেকে নয় দিন আটকে রাখার পর এক রাতে মেরিন ড্রাইভ দিয়ে বালুচরের একটি স্থানে তাঁদের নেওয়া হয়। সেখানে নারীসহ অন্তত ৪০ জনকে দুটি ছোট নৌকায় তুলে গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে নেওয়া হয়।

রিদোয়ান জানান, প্রথমে চার দিন একটি ট্রলারে এবং পরে অন্য একটি নৌকায় আরও দুই দিন থাকতে হয়েছে। এ সময় দিনে দুবার সামান্য খাবার দেওয়া হতো।

মুক্তিপণের বিষয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে কথা বলতে গেলে তাঁদের একজনকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিবাদে যাত্রীদের সঙ্গে অস্ত্রধারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেলে কয়েকজন যাত্রী ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন। শুক্রবার সন্ধ্যার পর তাঁরা লাবণী পয়েন্টে ট্রলারটি ভেড়াতে সক্ষম হন।

স্বজনদের কাছে মুক্তিপণ দাবির অভিযোগ

উদ্ধার হওয়া ব্যক্তিদের খবর পেয়ে তাঁদের স্বজনেরা কক্সবাজার সদর মডেল থানায় ভিড় করেন।

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, ১০ দিন ধরে তাঁর ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না। এর মধ্যে একটি মুঠোফোন নম্বর থেকে তাঁকে ফোন করে ছেলের খবর জানতে চাওয়া হয়। পরে ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হলে সে কান্নাজড়িত কণ্ঠে জানায়, তাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে।

সাইফুলের অভিযোগ, ফোনের অপর প্রান্তের ব্যক্তি ছেলেকে ফেরত দেওয়ার বিনিময়ে এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। দেড় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। টাকা দিতে না পারলে ছেলেকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।

আরেক অভিভাবক আবু তাহের জানান, তাঁর ছেলে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে জানতে পারেন, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ নামের এক ব্যক্তিসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা।

মানব পাচার চক্রের বিরুদ্ধে অভিযোগ

উদ্ধার হওয়া ব্যক্তি ও তাঁদের স্বজনদের অভিযোগ, টেকনাফকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষকে অপহরণ ও মানব পাচারের সঙ্গে জড়িত। প্রথমে পরিচিত ব্যক্তি কিংবা দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে বিভিন্ন স্থানে আটকে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে মুক্তিপণ আদায় করা হয়।

এ ঘটনায় টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আব্দুল আমিনের (৪১) বিরুদ্ধে মানব পাচার, অপহরণ ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের দাবি, এলাকায় প্রভাব বিস্তার করে পাহাড়কেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন তিনি। মালয়েশিয়াগামী ব্যক্তিদের প্রথমে জিম্মি করে রাখা এবং পরে রাতে ছোট নৌকায় করে সাগরের মাঝখানে বড় ট্রলারে তুলে দেওয়ার কাজে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন স্থানীয় ব্যক্তিরা।

তাঁদের দাবি, আব্দুল আমিনের বিরুদ্ধে পুলিশ হত্যা ও তিন বন্ধু হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে অপহরণ, মাদক ও মানব পাচারসংক্রান্ত অভিযোগও রয়েছে।

এ ছাড়া টেকনাফের সাইফুল ইসলাম, শামসুল আলম, হেলাল, ইসমাইল ও আব্দুল্লাহসহ ২০ থেকে ৩০ জনের একটি বড় মানব পাচারকারী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

যা বলছে পুলিশ

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ২৮ জনকে থানায় রাখা হয়েছিল। তাঁদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : কক্সবাজার মানব পাচার টেকনাফ সাগরে ট্রলার ৭২ যাত্রী

দৈনিক নবকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মালয়েশিয়া নেওয়ার কথা বলে সাগরে আট দিন, লাবণী পয়েন্টে উদ্ধার ২৮ জন

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x