শ্রমিকদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া বাড়াতে পারবেন না বাড়ির মালিকেরা। কেউ এ সিদ্ধান্ত অমান্য করে ভাড়া বাড়ালে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার
বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক আন্দোলন নিরসনে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায়
তিনি এ কথা বলেন।
মীর
শাহে আলম বলেন, শ্রমিকদের
বেতন বাড়ানোর বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে
সমঝোতা হচ্ছে। এ অবস্থায় কোনো
বাড়িওয়ালা বেতন বাড়ানোর সঙ্গে
সঙ্গে ঘরভাড়া বাড়াতে পারবেন না। বিষয়টি নিশ্চিত
করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয়
উদ্যোগ নেওয়া হয়েছে।
শ্রমিক
আন্দোলনের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গোপালগঞ্জে যারা নাশকতামূলক কর্মকাণ্ড
চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ ঘোষিত
সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনায় শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে আন্দোলন হচ্ছে। এসব আন্দোলনের সঙ্গে
জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলেও
দাবি করেন তিনি।
অপরাধীদের
বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা
জানিয়ে মীর শাহে আলম
বলেন, এ ধরনের অপরাধে
জড়িত ব্যক্তিরা কোনো ধরনের সহানুভূতি
পাবেন না। সরকার প্রতিটি
অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের
আওতায় আনবে। অপরাধ করে কেউ পার
পেয়ে যাবে, এমন সুযোগ নেই।
অপরাধীকে শাস্তি পেতেই হবে।
মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য চিকিৎসক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।