ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

শ্যামনগরে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক

দুলাল সরকার
দুলাল সরকার স্টাফ রিপোর্টার

শ্যামনগরে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক
ছবি: সংগ্রহ

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি নেতাদের উপস্থিতিতে একটি গোপন বৈঠক চলাকালে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর সদরের বঙ্গবন্ধু মার্কেটের দোতলার একটি কক্ষ থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের শ্যামনগর উপজেলা শাখার সহসভাপতি ইয়াছিন মোড়ল (৩৭) এবং কৈখালী ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি ইব্রাহিম খলিল (৪৬)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, যুবদল নেতা কল্লোলসহ তাঁদের কর্মী-সমর্থকেরা বঙ্গবন্ধু মার্কেটে যান। এ সময় মার্কেটের দোতলার একটি কক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ১০ থেকে ১২ জন নেতাকর্মীর উপস্থিতিতে বৈঠক চলছিল।

বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া কয়েকজন দ্রুত সেখান থেকে চলে যান। তবে ইয়াছিন মোড়ল ও ইব্রাহিম খলিলকে অবরুদ্ধ করে রাখা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাঁদের মারধর করেন। পরে খবর পেয়ে শ্যামনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, ওই বৈঠকে জাতীয় পার্টির গাবুরা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বাবুসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁদের কয়েকজন সেখান থেকে সরে যান। বৈঠকে বিএনপির সাবেক উপজেলা পর্যায়ের নেতাসহ যুবদলের কয়েকজন নেতার উপস্থিতির কথাও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, আটক ইব্রাহিম খলিলের বিরুদ্ধে আগে চাঁদাবাজির মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে গোপনে অবস্থান করে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু বলেন, দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে যখন আলোচনা চলছে, তখন পতিত সরকারের নেতাদের সঙ্গে গোপন বৈঠকের ঘটনায় দলের নেতাকর্মীরা মর্মাহত হয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতা দুজনকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রাথমিকভাবে তাঁরা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা বলে তথ্য পাওয়া গেছে।

এদিকে একই দিন দুপুর ও সন্ধ্যায় পৃথক ঘটনায় যুবলীগ নেতা শরিফুল ইসলাম সোহাগ এবং আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিককেও আটক করা হয়েছে।

বিষয় : সাতক্ষীরা শ্যামনগর আওয়ামী লীগের দুই নেতা আটক

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শ্যামনগরে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x