গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইল প্রতিশ্রুতি রক্ষা না করলে অঞ্চলটির দায়িত্ব আবারও জাতিসংঘের হাতে ফিরিয়ে দেওয়া হতে পারে। এমন সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্পের নিয়োগ দেওয়া গাজা শান্তি পরিষদের এক জ্যেষ্ঠ উপদেষ্টা। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প প্রশাসনের নিয়োগ
পাওয়া
এবং
হোয়াইট
হাউসে
কাজ
করার
অভিজ্ঞতাসম্পন্ন ওই
উপদেষ্টার নাম
জশ
গ্রুয়েনবাম। ওয়াইনেটকে তিনি
বলেন,
ইসরাইলকে যথেষ্ট
সময়
ও
সুযোগ
দেওয়া
হয়েছে।
কিন্তু
নির্বাচন শেষ
হওয়ার
পরও
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া
প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশটির
ব্যর্থতা হতাশাজনক।
গ্রুয়েনবাম বলেন,
‘আমরা
অত্যন্ত ধৈর্যের পরিচয়
দিয়েছি
এবং
ইসরাইলকে যথেষ্ট
সময়
ও
সুযোগ
দিয়েছি। কিন্তু
নির্বাচন শেষ
হওয়ার
পরও
নেতানিয়াহুর দেওয়া
প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসরাইলের ব্যর্থতা হতাশাজনক।’
তিনি আরও
বলেন,
‘ইসরাইলের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব যদি
তাদের
দেওয়া
প্রতিশ্রুতি আর
রক্ষা
করতে
না
চায়,
তাহলে
শুধু
আমাদের
তা
জানিয়ে
দিক।
আমরা
গাজার
চাবি
জাতিসংঘের হাতে
ফিরিয়ে
দেব।’
গাজার ভবিষ্যৎ নিয়ে
একাধিক
বিকল্প
ওয়াইনেট জানিয়েছে, গত
সপ্তাহে ইসরাইল
সফর
করা
শান্তি
পরিষদের সদস্যদের তৈরি
একটি
উপস্থাপনা তাদের
হাতে
এসেছে।
এর
শেষ
স্লাইডে ‘গাজার
বিকল্প
ভবিষ্যৎ’ শিরোনামে ২০
দফা
পরিকল্পনা পরিত্যক্ত হলে
কী
কী
পরিস্থিতির সৃষ্টি
হতে
পারে,
তা
তুলে
ধরা
হয়েছে।
সেখানে কয়েকটি
সম্ভাব্য বিকল্পের কথা
উল্লেখ
করা
হয়েছে।
এর
মধ্যে
রয়েছে,
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসন ও
কংগ্রেসের পক্ষ
থেকে
গাজা
পুনর্গঠনে নতুন
পরিকল্পনা গ্রহণ,
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে গাজার
দায়িত্ব নেওয়া
এবং
ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ)
হাতে
প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর।
জাতিসংঘের মাধ্যমে দায়িত্ব পরিচালনার ক্ষেত্রে ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা
ইউএনআরডব্লিউএর সম্পৃক্ততার সম্ভাবনার কথাও
উল্লেখ
করা
হয়েছে।
পাশাপাশি হামাসের পুনরায়
গাজার
নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশঙ্কাও তুলে
ধরা
হয়েছে।
তবে উপস্থাপনায় সবচেয়ে
শেষ
বিকল্প
হিসেবে
বলা
হয়েছে,
গাজার
জনগণের
প্রশাসনিক ও
মানবিক
ব্যয়ের
সম্পূর্ণ দায়িত্ব ইসরাইলের ওপর
বর্তাতে পারে।
হামাসের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও
অনিশ্চয়তা
উপস্থাপনার আরেকটি
স্লাইডে বলা
হয়েছে,
হামাস
গত
জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের ২০
দফা
পরিকল্পনা গ্রহণ
করেছিল। সে
সময়
সংগঠনটি অস্ত্র
সমর্পণ
এবং
গাজার
শাসনক্ষমতা ন্যাশনাল কমিটি
ফর
দ্য
অ্যাডমিনিস্ট্রেশন অব
গাজার
(এনসিএজি) কাছে
হস্তান্তরের প্রতিশ্রুতি দেয়।
প্রস্তাবিত এই
কমিটির
গাজার
প্রশাসনিক দায়িত্ব নেওয়ার
কথা
রয়েছে।
তবে পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে
হতাশা
প্রকাশ
করেছেন
জশ
গ্রুয়েনবাম। তাঁর
অভিযোগ,
নেতানিয়াহু সরকারের ভেতরের
কয়েকটি
রাজনৈতিক পক্ষ
পরিকল্পনার অগ্রযাত্রা বাধাগ্রস্ত করছে।
গ্রুয়েনবাম বলেন,
‘আমরা
বর্তমানে অচলাবস্থার মধ্যে
রয়েছি।
এর
কারণ,
নেতানিয়াহু সরকারের অভ্যন্তরের কিছু
রাজনৈতিক পক্ষ
আমাদের
অগ্রসর
হতে
বাধা
দিচ্ছে। ফলে
হামাস
তাদের
প্রতিশ্রুতি রক্ষা
করবে
কি
না,
তা
যাচাই
করার
সুযোগও
আমরা
পাচ্ছি
না।’
সূত্র: মিডল ইস্ট আই