পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ২৪ মিনিটে সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিমানবন্দরে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির ভালোবাসা ও
আন্তরিকতায় সিক্ত
হন
জামায়াতের আমির।
এর
আগে
শুক্রবার রাত
১২টা
৫০
মিনিটে
(বৃহস্পতিবার দিবাগত
রাত)
অস্ট্রেলিয়ার উদ্দেশে হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ
করেন
তিনি।
বিরোধীদলীয় নেতার
সফরসঙ্গী হিসেবে
রয়েছেন
দলীয়
সংসদ
সদস্য
ডা.
মোসলেহ
উদ্দিন
ফরিদ,
জামায়াত আমিরের
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর
আহমদ
বিন
কাশেম
আরমান
এমপি
এবং
বিরোধীদলীয় নেতার
এপিএস
মুহাম্মদ নজরুল
ইসলাম।
ঢাকা ত্যাগের সময়
হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে
বিদায়
জানান
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া
গোলাম
পরওয়ার,
সহকারী
সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল
ইসলাম
খান
এমপি
ও
এহসানুল মাহবুব
জুবায়ের। এ
ছাড়া
উপস্থিত ছিলেন
নির্বাহী পরিষদ
সদস্য
মোবারক
হোসাইন,
ঢাকা
মহানগরী দক্ষিণের আমির
নূরুল
ইসলাম
বুলবুল
এমপি
এবং
উত্তরের আমির
মোহাম্মদ সেলিম
উদ্দিনসহ দলের
বিভিন্ন পর্যায়ের নেতারা।
সফরে যেসব
কর্মসূচি
সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে
বৈঠক
করার
কথা
রয়েছে
ডা.
শফিকুর
রহমানের। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত
বিভিন্ন কর্মসূচিতেও অংশ
নেবেন
তিনি।
অস্ট্রেলিয়া সফর
শেষে
মালয়েশিয়ায় যাবেন
জামায়াতের আমির।
সেখানে
প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত
বিভিন্ন কর্মসূচিতেও তাঁর
অংশ
নেওয়ার
কথা
রয়েছে।
আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।