বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে বছরে দুই দিন সরকারি ছুটির ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেছেন, অন্যান্য প্রধান ধর্মীয় সম্প্রদায়ের জন্য বছরে দুই দিন করে সরকারি ছুটি থাকলেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে রয়েছে মাত্র এক দিন। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শুক্রবার
রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আয়োজিত ‘শুভ কঠিন চীবর
দান ও জাতীয় বৌদ্ধধর্মীয়
মহাসম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস
দেন।
প্রতিমন্ত্রী
বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বৌদ্ধ
ধর্মাবলম্বীদের এ উৎসব উদ্যাপনের
জন্য তিন কোটি টাকা
বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের
অনুদান বাজেট তুলনামূলকভাবে কম। বৌদ্ধ ধর্মাবলম্বীদের
শিক্ষার প্রসারে বৌদ্ধ ট্রাস্টের অধীনে প্যাগোডাভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু রয়েছে। এ
কার্যক্রমের পাশাপাশি নতুন নতুন প্রকল্প
গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট
ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
ধর্মের
গুরুত্ব তুলে ধরে শামীম
কায়সার বলেন, ধর্ম মানুষকে সঠিক
ও ভুলের পার্থক্য বুঝতে সহায়তা করে। কঠিন চীবর
দানের মূল তাৎপর্য হলো
মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও সাম্প্রদায়িক সম্প্রীতি
প্রতিষ্ঠা করা।
তিনি
বলেন, বর্তমান সরকার একটি সাম্প্রদায়িক সম্প্রীতির
বাংলাদেশ গঠনে কাজ করছে।
ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের কল্যাণ
নিশ্চিত করতে সামাজিক সুরক্ষাভিত্তিক
রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের
মতো কর্মসূচির মাধ্যমে দল-মত নির্বিশেষে
প্রকৃত উপকারভোগীদের সহায়তা দেওয়া হচ্ছে।
প্রকল্প নিলে
আরও
বরাদ্দ বিবেচনা করবে
সরকার
অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব
মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন,
গৌতম বুদ্ধ মানুষের কল্যাণে রাজকীয় জীবন ত্যাগ করে
ধর্মের বাণী প্রচারে আত্মনিয়োগ
করেছিলেন। বিভিন্ন দেশ ও অঞ্চলে
ঘুরে তিনি মানুষের মধ্যে
ধর্মের শিক্ষা ছড়িয়ে দিয়েছেন।
বৌদ্ধ
ধর্মাবলম্বীদের উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের
আহ্বান জানিয়ে সচিব বলেন, এ
ক্ষেত্রে সহযোগিতা করতে সরকার আগ্রহী।
উৎসব উদ্যাপনের জন্য তিন কোটি
টাকা দেওয়া হয়েছে। যথাযথ প্রকল্প প্রস্তাব পেলে আরও বরাদ্দ
দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি শাসনস্তম্ভ শ্রীমৎ ধর্মপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ড. জগন্নাথ বড়ুয়া। এ সময় আরও বক্তব্য দেন ড. সুকোমল বড়ুয়া এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. এস. লোকজিৎ মহাথের প্রমুখ।