ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বছরে দুই দিন সরকারি ছুটির উদ্যোগ নেওয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বছরে দুই দিন সরকারি ছুটির উদ্যোগ নেওয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে বছরে দুই দিন সরকারি ছুটির ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেছেন, অন্যান্য প্রধান ধর্মীয় সম্প্রদায়ের জন্য বছরে দুই দিন করে সরকারি ছুটি থাকলেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে রয়েছে মাত্র এক দিন। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।শুক্রবার রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আয়োজিত ‘শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধধর্মীয় মহাসম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ উৎসব উদ্‌যাপনের জন্য তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুদান বাজেট তুলনামূলকভাবে কম। বৌদ্ধ ধর্মাবলম্বীদের শিক্ষার প্রসারে বৌদ্ধ ট্রাস্টের অধীনে প্যাগোডাভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু রয়েছে। এ কার্যক্রমের পাশাপাশি নতুন নতুন প্রকল্প গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।ধর্মের গুরুত্ব তুলে ধরে শামীম কায়সার বলেন, ধর্ম মানুষকে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে সহায়তা করে। কঠিন চীবর দানের মূল তাৎপর্য হলো মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা।তিনি বলেন, বর্তমান সরকার একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠনে কাজ করছে। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের কল্যাণ নিশ্চিত করতে সামাজিক সুরক্ষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে দল-মত নির্বিশেষে প্রকৃত উপকারভোগীদের সহায়তা দেওয়া হচ্ছে।প্রকল্প নিলে আরও বরাদ্দ বিবেচনা করবে সরকারঅনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, গৌতম বুদ্ধ মানুষের কল্যাণে রাজকীয় জীবন ত্যাগ করে ধর্মের বাণী প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। বিভিন্ন দেশ ও অঞ্চলে ঘুরে তিনি মানুষের মধ্যে ধর্মের শিক্ষা ছড়িয়ে দিয়েছেন।বৌদ্ধ ধর্মাবলম্বীদের উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে সচিব বলেন, এ ক্ষেত্রে সহযোগিতা করতে সরকার আগ্রহী। উৎসব উদ্‌যাপনের জন্য তিন কোটি টাকা দেওয়া হয়েছে। যথাযথ প্রকল্প প্রস্তাব পেলে আরও বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি শাসনস্তম্ভ শ্রীমৎ ধর্মপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ড. জগন্নাথ বড়ুয়া। এ সময় আরও বক্তব্য দেন ড. সুকোমল বড়ুয়া এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. এস. লোকজিৎ মহাথের প্রমুখ।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটিও ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন নিয়ে নতুন পরিপত্র জারি করেছে সরকার। এতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং এ উপলক্ষে ছুটি ঘোষণার কথা বলা হয়েছে।রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ পরিপত্র জারি করে। এতে গত ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন বা পালনসংক্রান্ত জারি করা আগের পরিপত্র বাতিল করা হয়েছে।নতুন পরিপত্রে জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণভাবে দিবস পালনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দিবস পালনে সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে হবে। রেডিও ও টেলিভিশনে আলোচনা এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়ামের আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা পরিহার করতে হবে।পরিপত্র অনুযায়ী, কোনো সপ্তাহ পালনের অনুষ্ঠানসূচি সাধারণত তিন দিনের মধ্যে সীমিত রাখতে হবে। সরকারি কর্মসূচির কারণে দাপ্তরিক কাজে যাতে ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করতে হবে। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে হবে।এ ছাড়া নগদ অর্থ বা উপকরণ ব্যয়ের প্রয়োজন হবে না—এমন সাধারণ অনুষ্ঠান ছুটির দিন কিংবা কর্মদিবসে আয়োজন করা যাবে। কোনো দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে রাজধানীর বাইরে কিংবা জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে হবে।সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখতেও নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, মন্ত্রণালয় ও বিভাগগুলোর আওতাধীন একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবসকে প্রাধান্য দিয়ে দিবসগুলো একই তারিখে একসঙ্গে পালন করতে হবে।প্রযোজ্য ক্ষেত্রে এ বিষয়ে সারসংক্ষেপ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে।পরিপত্রে দেওয়া সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটিও ঘোষণা