ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

শেখ হাসিনার ফেরার ঘোষণায় উদ্বিগ্ন নয় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মো: রাকিবুল ইসলাম খান
মো: রাকিবুল ইসলাম খান স্টাফ রিপোর্টার

শেখ হাসিনার ফেরার ঘোষণায় উদ্বিগ্ন নয় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগ্রহ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সরকার কোনো ধরনের চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত প্রয়োজনীয় প্রস্তুতি নেবে। এ ধরনের কোনো কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সরকার চাপে আছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসিব আসিব বলিয়া কতদিন পার হবে, এগুলোতে আমাদের নজর নাই। একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর। আমরা সবসময় সতর্ক আছি। কিসের চাপ, আপনাদের কাছে মনে হয়? এগুলা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজ।’

এদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, সে বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট একটি ধারা সংশোধনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়ে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্তের সুযোগ তৈরি করা হয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে এবং তা শেষ পর্যায়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদে ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠনের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার ক্ষেত্রে বিচারের বিধান রয়েছে। এ ধরনের অপরাধে কোনো দল বা সংগঠনের সম্পৃক্ততা থাকলে ব্যক্তির পাশাপাশি সংগঠনকেও বিচারের আওতায় আনা যেতে পারে।

তিনি জানান, তদন্ত শেষ হওয়ার পর অভিযোগপত্র দাখিল এবং বিচারিক কার্যক্রম সম্পন্ন হলে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। আদালত চাইলে সংশ্লিষ্ট দল বা সংগঠনকে স্থায়ীভাবে কিংবা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করতে পারেন। এ ছাড়া সংগঠনের সম্পত্তি জব্দ করারও আইনি বিধান রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন দলটির বিরুদ্ধে বাকি বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা। অন্যদিকে, নির্বাচন কমিশন নিজস্ব আইনি প্রক্রিয়ায় দলটির নিবন্ধন স্থগিত করেছে, যা এখনো বহাল রয়েছে।

বিষয় : শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দৈনিক নবকাল

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরার ঘোষণায় উদ্বিগ্ন নয় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x