সুনামগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৭ হাজার ১৭০টি ইয়াবা বড়িসহ জুয়েল মিয়া (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
মঙ্গলবার
(২৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা
৫০ মিনিটে শহরের মল্লিকপুর এলাকায় আব্দুজ জহুর সেতুর পাশের
সিএনজি স্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার
করা হয়।
বুধবার
এসআরবি-৯-এর সিলেট
সদর দপ্তর থেকে পাঠানো এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়। গ্রেপ্তার জুয়েল মিয়া সুনামগঞ্জের তাহিরপুর
উপজেলার কাউকান্দি গ্রামের মৃত নিজাম উদ্দিনের
ছেলে।
সংবাদ
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার
রাত সাড়ে ৯টার দিকে
এসআরবি-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি
দল সদর মডেল থানার
ওয়েজখালী বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন
সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে,
মল্লিকপুরের আব্দুজ জহুর সেতুর পাশের
সিএনজি স্ট্যান্ডে কয়েকজন মাদক কেনাবেচার উদ্দেশ্যে
অবস্থান করছেন।
খবর
পেয়ে রাত আনুমানিক ৯টা
৫০ মিনিটে অভিযান চালায় আভিযানিক দলটি। এসআরবির উপস্থিতি টের পেয়ে একজন
পালানোর চেষ্টা করলে তাঁকে আটক
করা হয়। পরে জিজ্ঞাসাবাদে
তাঁর কাছে ইয়াবা থাকার
কথা জানান তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুয়েলের সঙ্গে থাকা একটি কালো শপিং ব্যাগ তল্লাশি করে ৩৭টি কালো রঙের বায়ুরোধক প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে মোট ৭ হাজার ১৭০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।