ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

নবপ্রজন্মই হবে অ্যাসেন্ড গ্রুপের আগামীর কাণ্ডারি: এমডি

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগ্রহ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে অ্যাসেন্ড গ্রুপকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) জারিফ আল ওয়াসি।

নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

জারিফ আল ওয়াসি বলেন, ‘বর্তমান সময়টাই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। তাই অভীষ্ট লক্ষ্য অর্জনে বর্তমান জনবলকে এআইয়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হবে।’

তিনি মনে করেন, প্রযুক্তিনির্ভর পরিবর্তনের এই সময়ে প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে অ্যাসেন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার মহিবুর রহমান বলেন, সেবার স্বার্থেই এই গ্রুপের যাত্রা শুরু। এই প্রতিষ্ঠানের আগামীর পথচলার মূল কাণ্ডারি হবেন প্রতিষ্ঠানের নবপ্রজন্ম।

জন্মদিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিষয় : কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাসেন্ড গ্রুপ জারিফ আল ওয়াসি এআই প্রযুক্তি

দৈনিক নবকাল

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নবপ্রজন্মই হবে অ্যাসেন্ড গ্রুপের আগামীর কাণ্ডারি: এমডি

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে অ্যাসেন্ড গ্রুপকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) জারিফ আল ওয়াসি।

নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

জারিফ আল ওয়াসি বলেন, ‘বর্তমান সময়টাই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। তাই অভীষ্ট লক্ষ্য অর্জনে বর্তমান জনবলকে এআইয়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হবে।’

তিনি মনে করেন, প্রযুক্তিনির্ভর পরিবর্তনের এই সময়ে প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে অ্যাসেন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার মহিবুর রহমান বলেন, সেবার স্বার্থেই এই গ্রুপের যাত্রা শুরু। এই প্রতিষ্ঠানের আগামীর পথচলার মূল কাণ্ডারি হবেন প্রতিষ্ঠানের নবপ্রজন্ম।

জন্মদিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x