প্রযুক্তির অগ্রগতির সঙ্গে দেশের ব্যাংকিং ও আর্থিক লেনদেন ব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন। একসময় টাকা জমা, উত্তোলন কিংবা স্থানান্তরের জন্য ব্যাংকে যেতে হলেও এখন স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই মুহূর্তের মধ্যে এসব কাজ করা যাচ্ছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ইন্টারনেট ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় লেনদেন সহজ ও দ্রুত হয়েছে। তবে এসব সুবিধার পাশাপাশি বাড়ছে সাইবার প্রতারণা ও আর্থিক জালিয়াতির ঝুঁকি। অসতর্কতার সুযোগ নিয়ে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের টাকা।
যেভাবে প্রতারণার ফাঁদে
ফেলছে
সাইবার প্রতারকেরা সাধারণত মানুষের অসচেতনতা, ভয়,
লোভ
ও
প্রযুক্তিগত অজ্ঞতাকে কাজে
লাগায়।
কখনো
ব্যাংক
বা
মোবাইল
আর্থিক
সেবার
কর্মকর্তা পরিচয়ে
ফোন
করে
অ্যাকাউন্ট বন্ধ
হয়ে
যাওয়ার
ভয়
দেখানো
হয়।
আবার
কখনো
পুরস্কার, ক্যাশব্যাক কিংবা
বিশেষ
অফারের
প্রলোভন দেখিয়ে
পাঠানো
হয়
ভুয়া
লিংক।
এসব লিংকে
প্রবেশ
করে
প্রয়োজনীয় তথ্য
দিলে
প্রতারকেরা পেয়ে
যেতে
পারে
পাসওয়ার্ড, কার্ডের তথ্য,
ওটিপি
ও
অ্যাকাউন্টের অন্যান্য নিরাপত্তাসংক্রান্ত তথ্য।
এর
মাধ্যমে ভুক্তভোগীর অজান্তেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে
অর্থ
সরিয়ে
নেওয়া
হয়।
কিছু প্রতারক কাস্টমার কেয়ার
বা
পরিচিত
প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয়ে
ফোন
করে
সমস্যার সমাধানের কথা
বলে
পিন
ও
ওটিপি
জানতে
চায়।
তবে
মনে
রাখতে
হবে,
প্রকৃত
সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা কখনো
ফোন
করে
গ্রাহকের গোপন
পিন
বা
ওটিপি
জানতে
চাইবেন
না।
পিন-ওটিপির বাইরে
প্রতারণার নতুন
কৌশল
দেশে সাম্প্রতিক সময়ে
ঘটে
যাওয়া
কয়েকটি
ঘটনা
ডিজিটাল আর্থিক
প্রতারণার ভয়াবহতা সামনে
এনেছে।
চলতি বছরের
১২
নভেম্বর সিলেটে
এক
আইনজীবীর সোনালী
ব্যাংক
হিসাব
থেকে
একাধিক
ডিজিটাল লেনদেনের মাধ্যমে ৩৫
লাখ
টাকা
সরিয়ে
নেওয়ার
অভিযোগ
ওঠে।
ভুক্তভোগীর দাবি,
তাঁর
কোনো
ই-ওয়ালেট বা ডিজিটাল ব্যাংকিং অ্যাপ
ছিল
না।
এর আগে
৬
নভেম্বর চট্টগ্রামে এক
পোশাকশ্রমিকের মোবাইল
ফোন
হারানোর পর
তাঁর
এমএফএস
অ্যাকাউন্ট থেকে
৯০
হাজার
১৫
টাকা
আত্মসাতের অভিযোগ
ওঠে।
অভিযোগ
অনুযায়ী, জাতীয়
পরিচয়পত্রের তথ্য
ব্যবহার করে
কাস্টমার কেয়ার
থেকে
অস্থায়ী পিন
সংগ্রহের মাধ্যমে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া
হয়েছিল।
এ বছরের
২৯
সেপ্টেম্বর বাগেরহাটে সিম
ক্লোন
করে
মোবাইল
ব্যাংকিংয়ে প্রতারণার অভিযোগে একটি
চক্রের
নয়
সদস্যকে গ্রেপ্তার করে
পুলিশ।
তাঁদের
কাছ
থেকে
১১টি
মোবাইল
ফোন,
২০টি
সিম
ও
৮০
হাজার
টাকা
উদ্ধার
করা
হয়।
এর আগে
১৮
আগস্ট
হবিগঞ্জে এক
এনজিও
কর্মকর্তার ব্যাংক
ও
মোবাইল
ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে
২১
লাখ
৫৩
হাজার
৬০০
টাকা
আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে
পুলিশ।
গত ৫
জুন
চট্টগ্রামের সাতকানিয়ায় এক
ব্যবসায়ীর জিমেইল
ও
অনলাইন
অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে
ব্যাংক
ও
এমএফএস
অ্যাকাউন্ট থেকে
প্রায়
সাড়ে
সাত
লাখ
টাকা
আত্মসাৎ করে
একটি
চক্র।
এ
ঘটনায়
দুজনকে
গ্রেপ্তার করা
হয়।
তাঁদের
কাছ
থেকে
একটি
ল্যাপটপ, চারটি
মোবাইল
ফোন,
১৮টি
এমএফএস-নিবন্ধিত সিম, আটটি ব্যাংকের চেকবই
ও
তিনটি
ব্যাংক
কার্ড
জব্দ
করা
হয়।
এসব ঘটনা
থেকে
স্পষ্ট,
প্রতারকেরা এখন
শুধু
পিন
বা
ওটিপি
হাতিয়ে
নেওয়ার
মধ্যে
সীমাবদ্ধ নেই।
ই-মেইল হ্যাকিং, সিম
ক্লোনিং এবং
ব্যক্তিগত তথ্যের
অপব্যবহার করেও
তারা
আর্থিক
প্রতারণা চালাচ্ছে।
যেসব ভুলে হারাতে
পারেন
টাকা
ডিজিটাল লেনদেনে কিছু
সাধারণ
অসতর্কতা বড়
ধরনের
আর্থিক
ক্ষতির
কারণ
হতে
পারে।
এর
মধ্যে
অন্যতম
হলো
অপরিচিত ব্যক্তির কাছে
ওটিপি,
পিন
কিংবা
পাসওয়ার্ড প্রকাশ
করা।
ফোনে
কেউ
ব্যাংক
বা
প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়
দিলেও
এসব
তথ্য
দেওয়া
যাবে
না।
পুরস্কার, উপহার,
ক্যাশব্যাক কিংবা
অ্যাকাউন্ট হালনাগাদের নামে
পাঠানো
অপরিচিত লিংকে
প্রবেশ
করাও
ঝুঁকিপূর্ণ। এসব
লিংকের
মাধ্যমে ব্যক্তিগত ও
আর্থিক
তথ্য
চুরি
হতে
পারে।
নিজের নাম,
জন্মতারিখ, মোবাইল
নম্বর
কিংবা
সহজে
অনুমান
করা
যায়
এমন
পাসওয়ার্ড ব্যবহার করলে
অ্যাকাউন্টের নিরাপত্তা দুর্বল
হয়ে
পড়ে।
একই
পাসওয়ার্ড একাধিক
অ্যাকাউন্টে ব্যবহার করাও
ঝুঁকিপূর্ণ।
এ ছাড়া
মোবাইল
ফোন
বা
সিম
হারিয়ে
গেলে
দ্রুত
সংশ্লিষ্ট অপারেটরের সঙ্গে
যোগাযোগ করে
সিম
বন্ধ
করতে
হবে।
জাতীয়
পরিচয়পত্রের ছবি,
ব্যাংক-সংক্রান্ত তথ্য কিংবা ব্যক্তিগত পরিচয়পত্রের তথ্য
অপরিচিত কারও
কাছে
দেওয়া
উচিত
নয়।
অনির্ভরযোগ্য ওয়েবসাইট বা
উৎস
থেকে
অ্যাপ
ডাউনলোড করলেও
ফোনের
তথ্য
ও
আর্থিক
অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়তে
পারে।
তাই
অ্যাপ
ব্যবহারের আগে
এর
উৎস
ও
প্রয়োজনীয় অনুমতিগুলো যাচাই
করা
জরুরি।
ডিজিটাল লেনদেন নিরাপদ রাখতে
করণীয়
ডিজিটাল লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করতে
ব্যাংক,
ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম ও
এমএফএস
অ্যাকাউন্টে শক্তিশালী এবং
আলাদা
পাসওয়ার্ড ব্যবহার করতে
হবে।
গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) চালু রাখা
উচিত।
এতে
পাসওয়ার্ড অন্যের
হাতে
গেলেও
অতিরিক্ত যাচাই
ছাড়া
অ্যাকাউন্টে প্রবেশ
কঠিন
হবে।
ব্যাংক বা
মোবাইল
আর্থিক
সেবার
কর্মকর্তা পরিচয়ে
কেউ
ফোন
করে
পিন,
পাসওয়ার্ড কিংবা
ওটিপি
চাইলে
তা
দেওয়া
যাবে
না।
সন্দেহজনক লিংকে
প্রবেশ
করা
কিংবা
অপরিচিত কাউকে
ফোনের
নিয়ন্ত্রণ দেওয়াও
থেকে
বিরত
থাকতে
হবে।
পাশাপাশি নিয়মিত
ব্যাংক
ও
এমএফএস
অ্যাকাউন্টের লেনদেনের বিবরণ
পরীক্ষা করা
জরুরি।
কোনো
অস্বাভাবিক লেনদেন
চোখে
পড়লে
দ্রুত
সংশ্লিষ্ট ব্যাংক
বা
সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে
যোগাযোগ করতে
হবে।
কোনো ধরনের
সাইবার
অপরাধ
বা
অনলাইন
প্রতারণার শিকার
হলে
দেরি
না
করে
সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠান ও
নিকটস্থ থানায়
যোগাযোগ করা
উচিত।
ডিজিটাল লেনদেনের সুবিধা নিতে গিয়ে সামান্য অসতর্কতাও বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তাই প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও সচেতনতা নিশ্চিত করাই হতে পারে সাইবার প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়।