ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১৬ বছরের কিশোরী উদ্ধার, আটক বাড়িওয়ালী

দুলাল সরকার
দুলাল সরকার রিপোর্টার

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১৬ বছরের কিশোরী উদ্ধার, আটক বাড়িওয়ালী
ছবি: সংগ্রহ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে জোর করে যৌনকাজে বাধ্য করার অভিযোগে কোহিনূর (৩৫) নামের এক বাড়িওয়ালীকে আটক করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন দেলোয়ারের দোকান থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। আটক কোহিনূর দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়ার বাসিন্দা রইচ মন্ডলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে যৌনপল্লী থেকে পালানোর চেষ্টা করে ওই কিশোরী। এ সময় মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে কোহিনূরসহ কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে দৌড়ে শহীদ মিনারসংলগ্ন দেলোয়ারের দোকানে আশ্রয় নেয় সে।

সেখানে উপস্থিত লোকজনের কাছে কিশোরী জানায়, পার্লারে কাজ দেওয়ার কথা বলে গত ১৯ নভেম্বর এক নারী তাকে ঢাকার সাভার থেকে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসেন। পরে তাঁকে কোহিনূরের কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর থেকে জোরপূর্বক যৌনকাজে বাধ্য করা হচ্ছিল তাকে।

পালিয়ে আসার সুযোগ পেয়ে দোকানটিতে আশ্রয় নেয় কিশোরী। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা-পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নারী ও শিশু পাচার আইনে মামলার প্রস্তুতি

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করবেন। নারী ও শিশু পাচার আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আইনি প্রক্রিয়া শেষে আটক কোহিনূরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

বিষয় : রাজবাড়ী মানব পাচার গোয়ালন্দ দৌলতদিয়া যৌনপল্লী মানব পাচার

দৈনিক নবকাল

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১৬ বছরের কিশোরী উদ্ধার, আটক বাড়িওয়ালী

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে জোর করে যৌনকাজে বাধ্য করার অভিযোগে কোহিনূর (৩৫) নামের এক বাড়িওয়ালীকে আটক করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন দেলোয়ারের দোকান থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। আটক কোহিনূর দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়ার বাসিন্দা রইচ মন্ডলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে যৌনপল্লী থেকে পালানোর চেষ্টা করে ওই কিশোরী। এ সময় মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে কোহিনূরসহ কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে দৌড়ে শহীদ মিনারসংলগ্ন দেলোয়ারের দোকানে আশ্রয় নেয় সে।

সেখানে উপস্থিত লোকজনের কাছে কিশোরী জানায়, পার্লারে কাজ দেওয়ার কথা বলে গত ১৯ নভেম্বর এক নারী তাকে ঢাকার সাভার থেকে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসেন। পরে তাঁকে কোহিনূরের কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর থেকে জোরপূর্বক যৌনকাজে বাধ্য করা হচ্ছিল তাকে।

পালিয়ে আসার সুযোগ পেয়ে দোকানটিতে আশ্রয় নেয় কিশোরী। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা-পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নারী ও শিশু পাচার আইনে মামলার প্রস্তুতি

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করবেন। নারী ও শিশু পাচার আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আইনি প্রক্রিয়া শেষে আটক কোহিনূরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x