ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
অবহেলায় মাছপাড়া রেলস্টেশন, ভোগান্তিতে পাংশার যাত্রীরা

অবহেলায় মাছপাড়া রেলস্টেশন, ভোগান্তিতে পাংশার যাত্রীরা

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া রেলওয়ে স্টেশন দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। নিচু প্ল্যাটফর্ম, অপর্যাপ্ত যাত্রীসেবা, অযত্নে পড়ে থাকা স্টেশন ভবন এবং আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন স্থানীয় যাত্রীরা।মাছপাড়া ইউনিয়ন ও আশপাশের এলাকার মানুষের জন্য রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ও সাশ্রয়ী মাধ্যম। নকশীকাঁথা কমিউটার ট্রেন স্টেশনে থামলেও আসন বরাদ্দ না থাকায় অনেক যাত্রীকে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে।স্থানীয়দের সাংবাদিক ফরিদুল আলম ফরিদ বলেন- ট্রেনের দরজা ও প্ল্যাটফর্মের উচ্চতার ব্যবধান থাকায় ওঠানামাও ঝুঁকিপূর্ণ। এ ছাড়া পর্যাপ্ত আগাম ঘোষণা ও আধুনিক যাত্রী তথ্যব্যবস্থা না থাকায় অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়।স্থানীয়রা দ্রুত স্টেশন সংস্কার ও আধুনিকায়ন, নিরাপদ ও উঁচু প্ল্যাটফর্ম নির্মাণ, নকশীকাঁথা কমিউটার ট্রেনে আসন বরাদ্দ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়েছেন।