ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

আবু বাকের মজুমদারকে প্রাণনাশের হুমকি, বাড়িতে কাফনের কাপড় পাঠানোর অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগ্রহ

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, আবু বাকেরের বাড়িতে কাফনের কাপড় ও হুমকিসংবলিত চিরকুট পাঠিয়েছে পতিত ফ্যাসিবাদী সন্ত্রাসী গোষ্ঠী।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব, শহীদ পরিবার ও রাজপথের আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার মানুষকে হত্যা করেও ওই গোষ্ঠীর রক্তের নেশা মেটেনি। ৫ আগস্ট জনগণের কাছে চূড়ান্তভাবে পরাজিত ও প্রত্যাখ্যাত হওয়ার পরও তাদের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি।

তিনি আরও দাবি করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গোষ্ঠীটি মানুষ হত্যার উদ্দেশ্যে চোরাগোপ্তা হামলার পথ বেছে নিয়েছে। গত বছরের ডিসেম্বরে তাঁদের ভাই শরীফ ওসমান হাদীকে হত্যা করা হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। এবার তাদের নিশানায় জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্ব বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর এ ধরনের চোরাগোপ্তা হামলা ও প্রাণনাশের হুমকি প্রতিহত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জুলাইয়ের নেতৃত্ব, শহীদ পরিবার এবং রাজপথের যোদ্ধাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পোস্টের শেষাংশে আবু বাকের মজুমদারের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের খুনি বাহিনীর বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু বাকের মজুমদারদের সাহসিকতা পলাতক খুনিদের অজানা। তাঁরা আবারও এই সন্ত্রাসী শক্তিকে পরাজিত করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ ইসলাম।

বিষয় : এনসিপি নাহিদ ইসলাম আবু বাকের মজুমদার জাতীয় ছাত্রশক্তি

দৈনিক নবকাল

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আবু বাকের মজুমদারকে প্রাণনাশের হুমকি, বাড়িতে কাফনের কাপড় পাঠানোর অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x