ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

মন্ত্রী-আমলারা নিজেদের সন্তানদের সরকারি শিক্ষাব্যবস্থায় পড়াতে চান না: হাসনাত

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

মন্ত্রী-আমলারা নিজেদের সন্তানদের সরকারি শিক্ষাব্যবস্থায় পড়াতে চান না: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগ্রহ

দেশের মন্ত্রী ও আমলারা সাধারণ মানুষের জন্য যে শিক্ষাব্যবস্থা তৈরি করেন, নিজেরা সেই ব্যবস্থার সেবা গ্রহণ করেন না। এমনকি নিজেদের সন্তানদেরও সেখানে পড়াতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

দেশের শিক্ষাব্যবস্থার বৈষম্য এবং শিক্ষকদের জীবনমানের দুরবস্থার কথা তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, মন্ত্রী ও আমলারা জনগণ ও শিক্ষকদের জন্য যে শিক্ষাব্যবস্থা তৈরি করেন, নিজেরা সেই ব্যবস্থার ওপর আস্থা রাখতে পারেন না। তাঁরা নিজেরাও সন্তানদের ওই শিক্ষাব্যবস্থায় পড়াতে ভয় পান।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থা যদি সত্যিই ভালো হতো, তাহলে নীতিনির্ধারকেরা আগে নিজেদের সন্তানদের সেখানে পড়তে দিতেন।

শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থার প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, শিক্ষকেরা নিজেরা তৃতীয় শ্রেণির জীবন যাপন করেও শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের প্রথম শ্রেণির জীবনের স্বপ্ন দেখান।

নীতিনির্ধারকদের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, মানুষকে একটি তাবিজ বা ওষুধ দেওয়ার পরামর্শ দেওয়া হলেও যিনি তা দিচ্ছেন, তিনি নিজেই সেটি ব্যবহার করেন না। অর্থাৎ সেই ব্যবস্থার প্রতি তাঁর নিজেরই আস্থা নেই।

বিষয় : শিক্ষাব্যবস্থা হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিক্ষা খাতে বৈষম্য

দৈনিক নবকাল

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মন্ত্রী-আমলারা নিজেদের সন্তানদের সরকারি শিক্ষাব্যবস্থায় পড়াতে চান না: হাসনাত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

দেশের মন্ত্রী ও আমলারা সাধারণ মানুষের জন্য যে শিক্ষাব্যবস্থা তৈরি করেন, নিজেরা সেই ব্যবস্থার সেবা গ্রহণ করেন না। এমনকি নিজেদের সন্তানদেরও সেখানে পড়াতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

দেশের শিক্ষাব্যবস্থার বৈষম্য এবং শিক্ষকদের জীবনমানের দুরবস্থার কথা তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, মন্ত্রী ও আমলারা জনগণ ও শিক্ষকদের জন্য যে শিক্ষাব্যবস্থা তৈরি করেন, নিজেরা সেই ব্যবস্থার ওপর আস্থা রাখতে পারেন না। তাঁরা নিজেরাও সন্তানদের ওই শিক্ষাব্যবস্থায় পড়াতে ভয় পান।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থা যদি সত্যিই ভালো হতো, তাহলে নীতিনির্ধারকেরা আগে নিজেদের সন্তানদের সেখানে পড়তে দিতেন।

শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থার প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, শিক্ষকেরা নিজেরা তৃতীয় শ্রেণির জীবন যাপন করেও শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের প্রথম শ্রেণির জীবনের স্বপ্ন দেখান।

নীতিনির্ধারকদের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, মানুষকে একটি তাবিজ বা ওষুধ দেওয়ার পরামর্শ দেওয়া হলেও যিনি তা দিচ্ছেন, তিনি নিজেই সেটি ব্যবহার করেন না। অর্থাৎ সেই ব্যবস্থার প্রতি তাঁর নিজেরই আস্থা নেই।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x