নতুন সাজে আবারও ভক্তদের নজর কেড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এবার ঐতিহ্যবাহী বাঙালি কনের সাজে নিজের নতুন লুক প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত তাঁর এক মিনিটের ভিডিওটি অল্প সময়েই ব্যাপক সাড়া ফেলেছে।
গত
২১ নভেম্বর প্রকাশিত ভিডিওটি দুই দিনের মধ্যে
২২ লাখের বেশি বার দেখা
হয়েছে।
ভিডিওতে
পূর্ণিমাকে দেখা গেছে গাঢ়
লাল রঙের শাড়িতে। শাড়ির
পাড়ে রয়েছে সোনালি নকশার কাজ। সঙ্গে মিলিয়ে
পরেছেন ওড়না। কপালে টিকলি, গলায় একাধিক সোনালি
গয়না, কানে দুল এবং
হাতে লাল-সোনালি চুড়িতে
তাঁর সাজে ফুটে উঠেছে
ঐতিহ্যবাহী কনের আভিজাত্য। মানানসই
মেকআপ তাঁর পুরো সাজকে
আরও আকর্ষণীয় করে তুলেছে।
লাল
পর্দা ও ঝাড়বাতির নান্দনিক
পরিবেশে ধারণ করা ভিডিওতে
ওড়নার আড়াল থেকে হাত
বাড়ানো এবং আয়নায় নিজের
প্রতিবিম্ব দেখে হাসার মতো
মুহূর্তও রয়েছে।
ভিডিওটির
ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কনের আভিজাত্যের শিল্প।
প্রতিটি ফ্রেমেই যেন সৌন্দর্য।’
ভিডিওটি
প্রকাশের পর থেকেই ভক্ত
ও অনুসারীরা মন্তব্যের ঘরে তাঁর নতুন
লুকের প্রশংসা করছেন। অনেকেই তাঁর সৌন্দর্য ও
তারুণ্য ধরে রাখার রহস্য
নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন।
পর্দায়
পূর্ণিমার উপস্থিতি কমেছে
প্রায়
তিন দশকের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে নিজের অভিনয় ও সৌন্দর্য দিয়ে
দর্শকদের কাছে আলাদা পরিচিতি
তৈরি করেছেন তিনি।
তবে
সাম্প্রতিক বছরগুলোতে চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে
তাঁর উপস্থিতি তুলনামূলক কম। ২০২৪ সালে
ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা
গেছে তাঁকে। এর আগে ২০২৩
সালে কাজল আরেফিন অমির
পরিচালনায় ‘হোটেল রিলাক্স’ ওয়েব সিরিজে অভিনয়
করেছিলেন এই অভিনেত্রী।
নতুন কোনো অভিনয় প্রকল্পের খবর না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এমন উপস্থিতি ভক্তদের আগ্রহ ধরে রেখেছে।