ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

কলকাতায় নিহত সাংবাদিক দেবাশীষের পরিবারের পাশে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়ার সংসদ সদস্য (এমপি) আমির হামজা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের আরুয়াপাড়ায় দেবাশীষের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আমির হামজা বলেন, দেবাশীষের পরিবারের জন্য সরকারি পর্যায়ে যে সহযোগিতা করা সম্ভব, তা তিনি দেখবেন। পাশাপাশি দেবাশীষের ছোট মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

আমির হামজা বলেন, ‘ব্যক্তিগতভাবে মেয়েটির স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তার লেখাপড়ার দায়িত্ব যতটুকু পারা যায়, সর্বোচ্চটা আমরা দেখছি। তাদের পারিবারিকভাবে আমি মাঝে মাঝে আমার পিএ ব্যক্তিগত কর্মকর্তাদের দিয়ে খোঁজখবর নেব।

তিনি আরও বলেন, ‘আমাদের সরকারি যতটুকু সহযোগিতা আছে, তা করব। ছাড়া তার একটি ছোট্ট কন্যা রয়েছে, তার লেখাপড়ার দায়িত্ব নেওয়া হবে।

মানুষের কল্যাণে কাজ করার কথা উল্লেখ করে আমির হামজা বলেন, আমরা জাতি, ধর্ম বা বর্ণ বুঝি না, আমরা আগে মানুষ ভাবি। আল্লাহ আমাদের মানুষের কল্যাণের জন্যই বের করেছেন, আমরা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি।

বিষয় : কুষ্টিয়া আমির হামজা সাংবাদিক দেবাশীষ দত্ত কলকাতায় অগ্নিকাণ্ড মানবিক সহায়তা

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

কলকাতায় নিহত সাংবাদিক দেবাশীষের পরিবারের পাশে এমপি আমির হামজা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়ার সংসদ সদস্য (এমপি) আমির হামজা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের আরুয়াপাড়ায় দেবাশীষের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আমির হামজা বলেন, দেবাশীষের পরিবারের জন্য সরকারি পর্যায়ে যে সহযোগিতা করা সম্ভব, তা তিনি দেখবেন। পাশাপাশি দেবাশীষের ছোট মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

আমির হামজা বলেন, ‘ব্যক্তিগতভাবে মেয়েটির স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তার লেখাপড়ার দায়িত্ব যতটুকু পারা যায়, সর্বোচ্চটা আমরা দেখছি। তাদের পারিবারিকভাবে আমি মাঝে মাঝে আমার পিএ ব্যক্তিগত কর্মকর্তাদের দিয়ে খোঁজখবর নেব।

তিনি আরও বলেন, ‘আমাদের সরকারি যতটুকু সহযোগিতা আছে, তা করব। ছাড়া তার একটি ছোট্ট কন্যা রয়েছে, তার লেখাপড়ার দায়িত্ব নেওয়া হবে।

মানুষের কল্যাণে কাজ করার কথা উল্লেখ করে আমির হামজা বলেন, আমরা জাতি, ধর্ম বা বর্ণ বুঝি না, আমরা আগে মানুষ ভাবি। আল্লাহ আমাদের মানুষের কল্যাণের জন্যই বের করেছেন, আমরা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x