চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকায় এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১৪
সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি
এ আহ্বান জানান।
পোস্টে নাসীরুদ্দীন
পাটওয়ারী লেখেন, একজন মানুষ সারাদিন
রোদে পুড়ে ও ঘাম
ঝরিয়ে ৫০০ টাকা আয়
করেন। এই অর্থ দিয়েই
তাঁর সন্তানের দুধ, স্কুলের খাতা
কিংবা বৃদ্ধ বাবার ওষুধ কেনার প্রয়োজন
মেটানো হয়। সেখান থেকে
২০০ থেকে ৩০০ টাকা
চাঁদা হিসেবে নিয়ে গেলে শুধু
টাকা হারায় না, পরিবারের কোনো
একটি প্রয়োজনও সেদিন থেমে যায়।
তিনি লেখেন, আপনার আমার কাছে ৫০০ টাকা সামান্য হতে পারে। কিন্তু যার সারাদিনের ঘামের মূল্য এই ৫০০ টাকা, তার কাছে এই টাকাই হাজার কোটি টাকার সমান। চাঁদাবাজির বিস্তৃতি তুলে ধরে এনসিপির এই নেতা লেখেন, দোকান বসাবেন, চাঁদা। ব্যবসা করবেন, চাঁদা। গাড়ি চলবে, চাঁদা। বাড়ি তুলবেন, সেখানেও চাঁদা।
চাঁদাবাজির অর্থ
রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা প্রদর্শনে
ব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন,
এতে অপমান আরও গভীর হয়।
তাঁর ভাষ্য, এই অর্থ শুধু
নিচের পর্যায়েই থেমে থাকে না;
ধাপে ধাপে এর ভাগ
ওপরের নেতাদের কাছেও পৌঁছে যায়।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লেখেন, চাঁদাবাজি শুধু টাকা কেড়ে নেয় না, মানুষের ঘাম, সন্তানের ভবিষ্যৎ আর বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়। পোস্টের শেষাংশে তিনি নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এলাকায় এলাকায় চাঁদাবাজবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।
তিনি আরও বলেন, দেশ তখনই বাঁচবে, যখন একজন বাবা নিজের ঘামের ৫০০ টাকা নিরাপদে সন্তানের জন্য ঘরে নিয়ে যেতে পারবেন।