ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

গণভোটের রায় বাস্তবায়নের দাবি এনসিপির, একদলীয় কমিটি বাতিলের আহ্বান

মো: আশিকুর রহমান আশিক
মো: আশিকুর রহমান আশিক স্টাফ রিপোর্টার

গণভোটের রায় বাস্তবায়নের দাবি এনসিপির, একদলীয় কমিটি বাতিলের আহ্বান
ছবি: সংগ্রহ

গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন এবং সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে দলটি জানিয়েছে, সরকারের একতরফা সংবিধান সংশোধন প্রক্রিয়ায় তারা অংশ নেবে না। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার রাজধানীতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়।

দলটির দাবিগুলো হলো—অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন এবং ওই একদলীয় কমিটিতে এনসিপির অংশ না নেওয়ার বিষয়টি স্পষ্টভাবে জানানো।

সংবাদ সম্মেলনে দলের বক্তব্য তুলে ধরে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য (এমপি) আখতার হোসেন বলেন, সংসদীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে সব দলের সম্মতিতে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের একটি রূপরেখা তৈরি হয়েছিল।

কিন্তু সরকার সেই প্রক্রিয়া এড়িয়ে একদলীয় সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, এটি গণভোটের রায়ের সঙ্গে চরম প্রতারণা এবং সংস্কার নস্যাৎ করার চক্রান্ত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।

বিষয় : এনসিপি গণভোট সংবিধান সংস্কার সংবিধান সংশোধন

দৈনিক নবকাল

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবি এনসিপির, একদলীয় কমিটি বাতিলের আহ্বান

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন এবং সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে দলটি জানিয়েছে, সরকারের একতরফা সংবিধান সংশোধন প্রক্রিয়ায় তারা অংশ নেবে না। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার রাজধানীতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়।

দলটির দাবিগুলো হলো—অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন এবং ওই একদলীয় কমিটিতে এনসিপির অংশ না নেওয়ার বিষয়টি স্পষ্টভাবে জানানো।

সংবাদ সম্মেলনে দলের বক্তব্য তুলে ধরে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য (এমপি) আখতার হোসেন বলেন, সংসদীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে সব দলের সম্মতিতে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের একটি রূপরেখা তৈরি হয়েছিল।

কিন্তু সরকার সেই প্রক্রিয়া এড়িয়ে একদলীয় সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, এটি গণভোটের রায়ের সঙ্গে চরম প্রতারণা এবং সংস্কার নস্যাৎ করার চক্রান্ত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x