ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

ঢাকার পাঁচ এলাকায় ককটেল বিস্ফোরণ, কয়েক স্থানে বাসে আগুন

ছবি: সংগ্রহ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এক রাতে একাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকার কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া মানিকগঞ্জ, ধামরাই ও খাগড়াছড়িতেও বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর খিলগাঁও, আদাবর, শাহবাগ, বিমানবন্দর ও মিরপুরের কালশী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের জড়িত থাকার তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আশপাশের কোনো ভবনের ছাদ কিংবা নিচের কোনো স্থান থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।

রাত ৯টা ৫ মিনিটের দিকে আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। বিস্ফোরণের পর তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড-টুআইসি) ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এরপর রাত ১০টা ২০ মিনিটের দিকে শাহবাগ থানার আইবি গেটের সামনে পুলিশের একটি ডিউটি গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুর্বৃত্তরা এটি নিক্ষেপ করে পালিয়ে যায়। রাত ১২টা ১ মিনিটের দিকে শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দর গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, উড়ালসড়ক থেকে কে বা কারা ককটেল দুটি নিক্ষেপ করে পালিয়ে যায়।

এ ছাড়া মিরপুরের কালশী মোড়ে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে আসা ব্যক্তিদের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যেতে দেখা গেছে। মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাস ও কাভার্ড ভ্যানে আগুন

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর প্রগতি সরণির কোকাকোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি সাভার-নতুন বাজার রুটে চলাচল করত। নতুন বাজারে যাত্রী নামানোর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয় বলে জানা গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানাতে পারেননি পরিবহন কোম্পানির কর্মকর্তারা।

রাত সাড়ে ৯টার দিকে রায়েরবাজার কাঁচাবাজার আড়তের সামনে এ জে আর কুরিয়ারের একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। এতে গাড়িতে থাকা অধিকাংশ মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

অন্যদিকে, শুক্রবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একটি পরিত্যক্ত বাসে আগুন লাগে। রমনা থানার ওসি মো. ইয়াছিন মিয়া বলেন, বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এটি নাশকতার ঘটনা নয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও কাউকে আগুন লাগাতে দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীরাও এমন কাউকে দেখেননি। এটি দুর্ঘটনা।

ধামরাইয়ে বাসে তিন লাখ টাকার ক্ষতি

ঢাকার ধামরাইয়ে পল্লী সেবা পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হননি।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আল আমিন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে রাত আড়াইটার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্টেশন কর্মকর্তা আল আমিন খানের নেতৃত্বে কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

খাগড়াছড়িতে বিআরটিসি বাস পুড়ে ছাই

খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন লাগে। শনিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও তাঁদের পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর চারটার দিকে ফোনে বাসে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বাসটি সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন। তবে কারা আগুন দিয়েছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টা ২৫ মিনিটে খবর পেয়ে তাঁদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের পর খাগড়াছড়ি জেলা বিএনপির নেতারা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তাঁর দাবি, সারা দেশে মব সৃষ্টি করে অরাজকতা ছড়ানো একটি চক্রও তাঁদের সহায়তা করতে পারে।

বিষয় : রাজধানী ঢাকা ককটেল বিস্ফোরণ বাসে আগুন অগ্নিসংযোগ

দৈনিক নবকাল

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ঢাকার পাঁচ এলাকায় ককটেল বিস্ফোরণ, কয়েক স্থানে বাসে আগুন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x