১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবারও দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সামনে আর মাথা নত করা যাবে না।
শনিবার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব
কথা বলেন রাশেদ প্রধান।
এ সময় তিনি শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন সেনাসদস্য এবং দেশপ্রেমিক জনগণের
প্রতি শ্রদ্ধা জানান।
বিবৃতিতে
রাশেদ প্রধান বলেন, ১৯৭৫ সালের ৭
নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও মুক্তিকামী জনতা
কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয়
আধিপত্যবাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন।
সেদিন জনতার স্লোগান ছিল, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং ‘ভারতীয় আধিপত্যবাদ,
নিপাত যাক’। আধিপত্যবাদের
বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সেই
চেতনায় আজও সবাইকে বলীয়ান
হতে হবে।
তিনি
আরও বলেন, ৩ নভেম্বর তৎকালীন
সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট মেজর
জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে আওয়ামী লীগ
ও ভারতের মদদে ব্রিগেডিয়ার খালেদ
মোশাররফ যে প্রতিবিপ্লব ঘটিয়েছিলেন,
৭ নভেম্বর বাংলার দামাল ছেলেরা তা প্রতিহত করেছিলেন।
তবে পরবর্তী সময়ে দেশের ইতিহাস
অত্যন্ত বেদনাদায়ক হয়ে ওঠে। তাঁর
অভিযোগ, ক্ষমতা কুক্ষিগত করে রাখতে শেখ
হাসিনার নেতৃত্বাধীন পতিত আওয়ামী লীগ
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের
কাছে বিকিয়ে দিয়েছিল।
দেশবাসীকে
সতর্ক করে জাগপা মুখপাত্র
বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান মানুষের
মধ্যে নতুন স্বপ্নের জন্ম
দিয়েছে। তবে দেশকে ঘিরে
বহুমুখী ষড়যন্ত্র এখনো থেমে নেই।
আধিপত্যবাদী অপশক্তি ও তাদের সহযোগীরা
নতুন করে দেশের ওপর
প্রভাব বিস্তারের ষড়যন্ত্র করছে।
রাশেদ প্রধান বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে সবাইকে প্রস্তুত থাকতে হবে। দেশের লাল-সবুজ পতাকা ও সার্বভৌমত্বের ওপর আবারও আঘাত এলে ৭ নভেম্বরের মতো সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।