ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

১ ডিসেম্বর ইউএনও সম্মেলন, মাঠ প্রশাসনকে নতুন নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

১ ডিসেম্বর ইউএনও সম্মেলন, মাঠ প্রশাসনকে নতুন নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগ্রহ

মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধন করবেন বলে জানা গেছে। এতে দেশের ৫০২ জন ইউএনওকে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে আয়োজিত এ সম্মেলনে উপজেলা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নানা সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনা, নীতিনির্ধারণী সিদ্ধান্ত এবং জনসেবা নিশ্চিত করতে ইউএনওদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সরকারি উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন এবং নাগরিক সেবার মান বাড়ানোর বিষয়গুলো।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি বছর ডিসি সম্মেলন অনুষ্ঠিত হলেও ইউএনওদের নিয়ে এ ধরনের সম্মেলনের আয়োজন নিয়মিত হয় না। অথচ সরকারের নীতি ও উন্নয়ন পরিকল্পনা তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে ইউএনওদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ ও সমন্বয় বাড়ানোই এবারের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

ইতোমধ্যে সম্মেলনের একটি খসড়া কর্মসূচি তৈরি করা হয়েছে। এতে উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয়, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, দুর্যোগ মোকাবিলা, ত্রাণ ও পুনর্বাসন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষির উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে স্থানীয় সরকার, জনপ্রশাসন, কৃষি, স্বরাষ্ট্র, ভূমি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁরা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং উপজেলা পর্যায়ে চলমান কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) খোরশেদ আলম আমার দেশকে বলেন, ইউএনও সম্মেলন আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। মাঠপর্যায়ে ইউএনওদের বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করতে হয়। এ কারণে তাঁদের নিয়ে এ কর্মসূচি নেওয়া হয়েছে। সম্মেলনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে বার্তা ও দিকনির্দেশনা দেওয়া হবে। এর মাধ্যমে মাঠ প্রশাসনে জনসেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাবেক সচিব আবদুল আউয়াল মজুমদার এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, সম্মেলনের মাধ্যমে সরকারপ্রধানের সঙ্গে ইউএনওদের সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় কর্মকর্তারা যেসব সমস্যা ও সীমাবদ্ধতার মুখোমুখি হন, সেগুলো সরাসরি সরকারের কাছে তুলে ধরতে পারবেন। একইভাবে প্রধানমন্ত্রীও সরকারের অগ্রাধিকার ও প্রত্যাশার বিষয়ে তাঁদের স্পষ্ট বার্তা দিতে পারবেন।

তিনি জানান, এরশাদ সরকারের আমলেও দুবার ইউএনও সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সে সময় প্রায় ৪৬০ জন ইউএনওকে নিয়ে চারটি বিভাগে সম্মেলন অনুষ্ঠিত হয়। তাঁর মতে, বর্তমান সম্মেলনটি কয়েকটি ভাগে আয়োজন করা গেলে আরও ভালো ফল পাওয়া যেত।

উপজেলা প্রশাসনে ইউএনওদের ভূমিকা

উপজেলা পর্যায়ে সরকারের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ইউএনওরা। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রকৌশলসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম তদারকির পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও তাঁদের ভূমিকা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, ভেজালবিরোধী অভিযান, ভোক্তা অধিকার সংরক্ষণ ও মাদক নিয়ন্ত্রণেও তাঁরা দায়িত্ব পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা, সরকারি খাসজমি উদ্ধার, ভূমি রাজস্ব আদায় এবং সরকারি সম্পত্তি রক্ষার কাজও তাঁদের দায়িত্বের অন্তর্ভুক্ত।

এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন তদারকি, সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং দুর্যোগের সময় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনায়ও ইউএনওদের সম্পৃক্ততা রয়েছে।

প্রতিমন্ত্রীর প্রস্তাব থেকে সম্মেলনের উদ্যোগ

গত ৩ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনের মাল্টিপারপাস হলরুমে এক সভায় ডিসি সম্মেলনের আদলে প্রতি বছর ইউএনও সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছিলেন, ডিসিরা প্রতিবছর সরকারের মন্ত্রী ও সচিবদের সামনে মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরার সুযোগ পান। একইভাবে ইউএনওরাও যদি উপজেলা পর্যায়ের সমস্যা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতাগুলো সরাসরি সরকারের কাছে তুলে ধরতে পারেন, তাহলে সেগুলোর দ্রুত সমাধান সম্ভব হবে। ওই প্রস্তাবের ধারাবাহিকতায় এবার ইউএনও সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার।

বিষয় : জনপ্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা প্রশাসন মাঠ প্রশাসন

দৈনিক নবকাল

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

১ ডিসেম্বর ইউএনও সম্মেলন, মাঠ প্রশাসনকে নতুন নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x