ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে
ছবি: সংগ্রহ

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার তৌকির ইবনে সাদেককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

ঢাকার আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার ভোর ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে তৌকিরকে আটক করে পুলিশ। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

রোববার তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মাহমুদুল হাসান।

আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে তৌকিরের কাছ থেকে মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত কয়েকজন সহযোগীর নাম-পরিচয়ও তিনি জানিয়েছেন। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

আবেদনে আরও বলা হয়, সময়ের স্বল্পতার কারণে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে রাখা প্রয়োজন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরীক্ষা শুরুর ৫৪ মিনিট আগে প্রশ্নফাঁসের তথ্য

মামলার বিবরণ অনুযায়ী, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকা মহানগরের ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৩ লাখ ১৮ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থীর। সকাল ১১টায় এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা শুরুর নির্ধারিত সময় ছিল।

তবে পরীক্ষা শুরুর প্রায় ৫৪ মিনিট আগে সকাল ১০টা ৬ মিনিটে অধিদপ্তরের মহাপরিচালক মুঠোফোনে প্রশ্নপত্র ফাঁসের তথ্য পান। পরে ফেসবুকের একটি অ্যাকাউন্টে প্রকাশিত প্রশ্নপত্রের সঙ্গে অধিদপ্তরের মূল প্রশ্নপত্রের সম্পূর্ণ মিল পাওয়া যায়।

এ ঘটনায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পরীক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করা হয়।

প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের কোনো পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অসতর্কতা, অসাধু কর্মকাণ্ড কিংবা বাইরের কোনো চক্রের যোগসাজশে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনায় গত ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ও বিভাগীয় নিয়োগ কমিটির সদস্যসচিব মো. আতিকুর রহমান।

বিষয় : গ্রেপ্তার আদালত সিআইডি তদন্ত প্রশ্নপত্র ফাঁস

দৈনিক নবকাল

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x