ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

মাদক, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত জেলা গড়তে ‘আলোকিত লালমনিরহাটের’ যাত্রা শুরু

ছবি: সংগ্রহ

মাদক, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্ন ও নিরাপদ জেলা গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’। এ উদ্যোগের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বাড়ানো এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুলাঘাট ইউনিয়ন অতিক্রম করে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এতে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানার ও বিভিন্ন স্লোগানে মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশও সামাজিক অপরাধ প্রতিরোধে একই প্রত্যয় ব্যক্ত করে।

আয়োজকদের মতে, মাদকাসক্তি, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধ শুধু ব্যক্তি ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করে না, সামগ্রিক সামাজিক উন্নয়নেও বাধা সৃষ্টি করে। এসব সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, আগামী ১৯ নভেম্বর ‘আলোকিত লালমনিরহাট’-এর কার্যক্রম পরিদর্শনে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক অপরাধ দমনে এ কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়ার আগে প্রধানমন্ত্রী এটি সরেজমিনে পরিদর্শন করবেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, জনসম্পৃক্ততা ও ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মাদক, বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ‘আলোকিত লালমনিরহাট’ সেই লক্ষ্যেই নতুন সামাজিক আন্দোলন হিসেবে কাজ শুরু করেছে।

বিষয় : বাল্যবিবাহ প্রতিরোধ আলোকিত লালমনিরহাট আসাদুল হাবিব দুলু মাদকবিরোধী আন্দোলন যৌতুকবিরোধী সচেতনতা

দৈনিক নবকাল

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মাদক, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত জেলা গড়তে ‘আলোকিত লালমনিরহাটের’ যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

মাদক, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্ন ও নিরাপদ জেলা গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’। এ উদ্যোগের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বাড়ানো এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুলাঘাট ইউনিয়ন অতিক্রম করে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এতে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানার ও বিভিন্ন স্লোগানে মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশও সামাজিক অপরাধ প্রতিরোধে একই প্রত্যয় ব্যক্ত করে।

আয়োজকদের মতে, মাদকাসক্তি, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধ শুধু ব্যক্তি ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করে না, সামগ্রিক সামাজিক উন্নয়নেও বাধা সৃষ্টি করে। এসব সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, আগামী ১৯ নভেম্বর ‘আলোকিত লালমনিরহাট’-এর কার্যক্রম পরিদর্শনে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক অপরাধ দমনে এ কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়ার আগে প্রধানমন্ত্রী এটি সরেজমিনে পরিদর্শন করবেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, জনসম্পৃক্ততা ও ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মাদক, বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ‘আলোকিত লালমনিরহাট’ সেই লক্ষ্যেই নতুন সামাজিক আন্দোলন হিসেবে কাজ শুরু করেছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x