ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

শিশুদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মো: রাকিবুল ইসলাম খান
মো: রাকিবুল ইসলাম খান স্টাফ রিপোর্টার

শিশুদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগ্রহ

শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়ে তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদের মধ্যে খেলাধুলার সুযোগ, পারস্পরিক সহযোগিতা ও খেলার সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার বিষয়ে খোঁজখবর নেন তিনি।

শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন তিনি।

শিশুদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে প্রধানমন্ত্রী জানতে চান, তারা সবাই মিলে খেলাধুলা করছে কি না এবং কেউ খেলার সুযোগ থেকে বাদ পড়ছে কি না। এ সময় নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তিনি। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।

শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ সময় কাটানোর মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা উঠে আসে।

বিষয় : তারেক রহমান রাজনীতি প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাডমিন্টন

দৈনিক নবকাল

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শিশুদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়ে তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদের মধ্যে খেলাধুলার সুযোগ, পারস্পরিক সহযোগিতা ও খেলার সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার বিষয়ে খোঁজখবর নেন তিনি।

শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন তিনি।

শিশুদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে প্রধানমন্ত্রী জানতে চান, তারা সবাই মিলে খেলাধুলা করছে কি না এবং কেউ খেলার সুযোগ থেকে বাদ পড়ছে কি না। এ সময় নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তিনি। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।

শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ সময় কাটানোর মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা উঠে আসে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x