ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভারত: নাহিদ

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভারত: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগ্রহ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং বাংলাদেশ দখলের হুমকি দিয়ে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমিকে নিয়ে এমন মন্তব্য ১৮ কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম ধৃষ্টতা।

অর্জুন সিংয়ের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, দায়িত্বশীল পদে থেকে এমন অবমাননাকর বক্তব্য দেওয়ার ৪৮ ঘণ্টা পার হলেও ভারত সরকারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারত সরকারের শ্রদ্ধাবোধ নিয়ে সন্দেহ আরও জোরালো করেছে।

বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, অর্জুন সিংয়ের এমন সার্বভৌমত্ববিরোধী বক্তব্যের পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কূটনৈতিক উদ্যোগ দেখা যায়নি। সরকারের এই নির্লিপ্ততা স্বাধীন, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য অত্যন্ত লজ্জার।

পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, এ দেশের মানুষের অদম্য সাহস ও লড়াইয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস অর্জুন সিংদের অজানা। বিগত ফ্যাসিবাদী শাসনামলে শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে ভারত একতরফা সুবিধা ভোগ করেছে। সেই দিন আর কখনো ফিরে আসবে না।

তিনি বলেন, ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের ১৮ কোটি মানুষ আজ ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

ভারতের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাও বাংলাদেশের ওপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশের সার্বভৌমত্বকে খাটো করে প্রক্সি শক্তির মাধ্যমে এ দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ভারতের অখণ্ডতাকেই বিপন্ন করতে পারে।

বিষয় : রাজনীতি এনসিপি পররাষ্ট্রনীতি শেখ_হাসিনা বাংলাদেশ_ভারত_সম্পর্ক

দৈনিক নবকাল

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভারত: নাহিদ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x