ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
ছবি: সংগ্রহ

কানাডা ও সৌদি আরব থেকে এমওপি ও ইউরিয়া সার আমদানি এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ইউরিয়া সার কেনার তিনটি প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব প্রস্তাবের আওতায় মোট ১ লাখ ১০ হাজার টন সার কিনতে সরকারের ব্যয় হবে ৫৪৩ কোটি ৪ লাখ টাকার বেশি।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৪তম সভায় প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। সভায় মোট চারটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ পেয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভা সূত্রে জানা গেছে, সরকার থেকে সরকার (জিটুজি) চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে ৪০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের নবম লটে এই সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১৮২ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলার। এ ক্ষেত্রে সরবরাহের পরিমাণে ১০ শতাংশ কমবেশি হওয়ার সুযোগ রাখা হয়েছে।

অন্যদিকে, একই অর্থবছরে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করা হয়েছে। ১১তম লটে এই সার কিনতে সরকারের ব্যয় হবে ২১১ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৭০০ টাকা। প্রতি টন ইউরিয়া সারের দাম নির্ধারণ করা হয়েছে ৪২৩ দশমিক ৩৩ মার্কিন ডলার। এ ক্ষেত্রেও সরবরাহের পরিমাণে ১০ শতাংশ কমবেশি হওয়ার সুযোগ রয়েছে।

এ ছাড়া কাফকো থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবেও অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। ২০২৬-২৭ অর্থবছরের ষষ্ঠ লটে এই সার কিনতে ব্যয় হবে ১৪৯ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা। প্রতি টন সারের দাম পড়বে ৩৯৭ দশমিক ৮৭৫ মার্কিন ডলার।

তিনটি প্রস্তাব বাস্তবায়িত হলে মোট ১ লাখ ১০ হাজার টন এমওপি ও ইউরিয়া সার আমদানিতে সরকারের ব্যয় হবে প্রায় ৫৪৩ কোটি ৪ লাখ টাকা।

বিষয় : কানাডা সার আমদানি এমওপি সার ইউরিয়া সার

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x