ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

নেতানিয়াহুর দুর্নীতির মামলা পুনর্বিবেচনার পরামর্শ বিচারকদের

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগ্রহ

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলোর বিচার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন দেশটির বিচারকেরা। তিনটি মামলার মধ্যে অন্তত দুটিতে তাঁর দণ্ডিত হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন তাঁরা। এ কারণে অভিযোগ পুনর্বিবেচনা এবং একটি মামলা সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির পরামর্শ দিয়েছেন বিচারকেরা।

বুধবার জেরুজালেম জেলা আদালতের বিচারকেরা দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারাকে ডেকে মামলাগুলো নিয়ে তাঁদের উদ্বেগের কথা জানান। বিচারকদের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রথম মামলায় নেতানিয়াহুর দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় মামলায় তাঁর কর্মকাণ্ড আদৌ অপরাধের পর্যায়ে পড়ে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।

প্রথম মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, ইতিবাচক সংবাদ প্রকাশের বিনিময়ে তিনি একটি গণমাধ্যমকে সরকারি সুবিধা দিয়েছিলেন। দ্বিতীয় মামলায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারকেরা। আর তৃতীয় মামলায় সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দিয়েছেন তাঁরা। যদিও এ মামলায় নেতানিয়াহুর দণ্ডিত হওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি বিচারকেরা।

তবে জনস্বার্থ বিবেচনায় পুরো বিচারপ্রক্রিয়া কীভাবে এগিয়ে নেওয়া হবে, তা নতুন করে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তাঁরা।

২০১৯ সালে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে মামলাগুলোকে ‘সাজানো’ বলে দাবি করেন নেতানিয়াহু। একই সঙ্গে অবিলম্বে বিচারপ্রক্রিয়া বন্ধের আহ্বান জানান তিনি।

এদিকে, গত মাসের অমীমাংসিত নির্বাচনের পর সরকার গঠনের চেষ্টা করছেন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট। সংসদে নেতানিয়াহুর জোট বেশি আসন পেলেও কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এমন পরিস্থিতিতে দুর্নীতির মামলাগুলো নিয়ে বিচারকদের সর্বশেষ পর্যবেক্ষণ নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে দুর্নীতির মামলায় আইনি পরিস্থিতি কিছুটা অনুকূলে আসার সম্ভাবনা তৈরি হলেও আন্তর্জাতিক পর্যায়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ বহাল রয়েছে। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এখনো কার্যকর রয়েছে। এসব অভিযোগও অস্বীকার করে আসছেন নেতানিয়াহু।

সূত্র: আলজাজিরা

বিষয় : ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির মামলা জেরুজালেম আদালত

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুর দুর্নীতির মামলা পুনর্বিবেচনার পরামর্শ বিচারকদের

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x