ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস: প্রধানমন্ত্রী

মো: রাকিবুল ইসলাম খান
মো: রাকিবুল ইসলাম খান স্টাফ রিপোর্টার

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগ্রহ

প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ খাতের উন্নয়নের মাধ্যমে দেশের পুষ্টিচাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যে প্রজন্ম পুষ্টিগত দিক থেকে শক্তিশালী, তাদের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়। তাই প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার।’

তিনি বলেন, দেশের মানুষের পুষ্টিচাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ খাতের বাজার সম্প্রসারণ প্রয়োজন। অচিরেই বাংলাদেশ বিশ্ববাজারে প্রাণিসম্পদ খাতের একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং এ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আধুনিক প্রযুক্তিতে বাড়বে উৎপাদন

প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশুপাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য এবং সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ এ খাতে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি রপ্তানির সুযোগও বাড়াতে পারবে।

প্রাণিজ পণ্য রপ্তানিতে নতুন বাজারের সম্ভাবনা

রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, স্বল্পমেয়াদে বাংলাদেশের চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানিতেও সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানির বাজার সম্প্রসারণে বাংলাদেশের সামনে বড় সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে উন্নত জাতের পশুপালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পোলট্রি খাতে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান

দেশের অর্থনীতিতে পোলট্রি শিল্পের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে।

এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত রয়েছেন, যাঁদের ৪০ শতাংশই নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই পশুপাখির চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

বিষয় : তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ প্রাণিসম্পদ খাত

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x