দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে দৈনিক রূপালী বাংলাদেশ। মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ স্লোগান নিয়ে ২০২৪ সালের ২৬ নভেম্বর যাত্রা শুরু করা সংবাদমাধ্যমটি এরই মধ্যে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জনের প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে।
ভাইয়া
ব্রডকাস্টের হাত ধরে শুরু
হওয়া রূপালী বাংলাদেশের পথচলায় গুরুত্ব পাচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ,
রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি এবং দেশের প্রত্যন্ত
অঞ্চলের নানা ঘটনা। বস্তুনিষ্ঠ,
নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার
অঙ্গীকার নিয়ে কাজ করছে
প্রতিষ্ঠানটির সাংবাদিকেরা।
প্রতিষ্ঠানটির
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতিকূলতা, ঝড়-বৃষ্টি কিংবা
নানা সংকটের মধ্যেও সংবাদকর্মীরা দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সত্য ও নির্ভরযোগ্য সংবাদ
প্রকাশের পাশাপাশি অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে
সোচ্চার থাকার প্রত্যয় রয়েছে তাঁদের।
মুদ্রিত
পত্রিকার পাশাপাশি এগিয়ে চলছে রূপালী বাংলাদেশ
ডিজিটাল। অনলাইন, মাল্টিমিডিয়া, ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে
সংবাদ ও বিভিন্ন আয়োজনের
মাধ্যমে পাঠক-দর্শকদের কাছে
পৌঁছাচ্ছে প্রতিষ্ঠানটি।
দৈনিক
রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মো.
সায়েম ফারুকী বলেন, আমরা দুই বছর
পূর্ণ করে তৃতীয় বর্ষে
পদার্পণ করেছি। এই পথচলা আমাদের
জন্য আনন্দ, গৌরব ও আত্মবিশ্বাসের।
যাত্রার শুরু থেকেই বস্তুনিষ্ঠ,
নির্ভীক ও জনকল্যাণমুখী সাংবাদিকতার
অঙ্গীকার নিয়ে কাজ করছি।
নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা
করেও সেই আদর্শ থেকে
বিচ্যুত হইনি।
পাঠকদের
ভালোবাসা ও আস্থাকে সবচেয়ে
বড় অর্জন উল্লেখ করে তিনি বলেন,
এই সাফল্য শুধু রূপালী বাংলাদেশের
নয়; এর সঙ্গে যুক্ত
সাংবাদিক, পাঠক, লেখক, শুভানুধ্যায়ী ও সংবাদপত্র সরবরাহকারীদের
সম্মিলিত প্রচেষ্টার ফল।
সায়েম
ফারুকী আরও বলেন, সাংবাদিকতা
শুধু প্রতিদিনের ঘটনা ও তথ্য
তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ
নয়; সমাজ ও রাষ্ট্রের
প্রতিও এর দায়বদ্ধতা রয়েছে।
সেই দায়িত্ববোধ থেকে সত্য ও
ন্যায়ের পক্ষে এবং অন্যায়, অনিয়ম
ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে চায় রূপালী
বাংলাদেশ। পাশাপাশি দেশের ইতিবাচক অর্জন, উন্নয়ন, সম্ভাবনা, সংস্কৃতি ও সাধারণ মানুষের
জীবনসংগ্রামের গল্পও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চায়
প্রতিষ্ঠানটি।
পাঠকদের
প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, একটি
সংবাদমাধ্যমের প্রকৃত শক্তি তার পাঠক। গত
দুই বছরে পাঠক, লেখক,
বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও সংবাদপত্র সরবরাহকারী
হকারদের সহযোগিতা তাঁদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও পাঠকদের গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন তিনি।
বাংলাদেশ
রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি কায়েস আহমেদ সেলিম বলেন, অল্প সময়ে পাঠকের
আস্থা ও ভালোবাসা অর্জন
একটি সংবাদমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ। যাত্রার
শুরু থেকেই পেশাদার সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের
মাধ্যমে রূপালী বাংলাদেশ নিজস্ব অবস্থান তৈরির চেষ্টা করছে। আগামী দিনেও পত্রিকাটি দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ
করেন তিনি।
দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ব্যুরো অফিসগুলোতে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামীতেও এগিয়ে যাবে রূপালী বাংলাদেশ।