ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
হজের পর ‘বদলে যাওয়া মানুষ’ হাসান মাসুদ, অভিনয় থেকে কেন দূরে

হজের পর ‘বদলে যাওয়া মানুষ’ হাসান মাসুদ, অভিনয় থেকে কেন দূরে

হজ পালনের পর নিজের জীবনে বড় ধরনের ধর্মীয় ও মানসিক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ। একসময় নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয় করলেও বর্তমানে অভিনয় থেকে প্রায় পুরোপুরি নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। পছন্দসই বিজ্ঞাপনের প্রস্তাব পেলে কেবল মাঝে মাঝে কাজ করছেন।সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনধারার পরিবর্তন ও অভিনয় থেকে দূরে থাকার কারণ জানান হাসান মাসুদ।তিনি বলেন, ‘আমি আসলে নিজেকে একটু গুটিয়ে নিয়েছি। এখন আর নাটক বা সিনেমায় অভিনয় করি না। আমার ভেতরে একটা বড় পরিবর্তন এসেছে—একটু ভাববাদী তথা ধার্মিক হয়ে গিয়েছি। তাই এখন শুধু পছন্দসই বিজ্ঞাপনের কাজ পেলে করি, তা ছাড়া আর কিছু করি না।’সম্প্রতি পবিত্র হজ পালন করে মক্কা ও মদিনায় ৪১ দিন কাটিয়ে দেশে ফিরেছেন তিনি। তবে তাঁর এই পরিবর্তন হজ পালনের আগেই শুরু হয়েছিল বলে জানান হাসান মাসুদ।তাঁর ভাষায়, ‘পরিবর্তনটা হজের আগে থেকেই শুরু হয়েছিল, এখন বলতে পারেন আমি পুরোপুরি একজন বদলে যাওয়া মানুষ।’১২০০ বই বিক্রি করে দিয়েছেনসাক্ষাৎকারে নিজের বই পড়ার অভ্যাসের কথাও জানান হাসান মাসুদ। একসময় প্রচুর বই পড়তেন তিনি। তবে একপর্যায়ে অতিরিক্ত বই পড়ার কারণে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে জানান।হাসান মাসুদ বলেন, ‘এত বেশি পড়েছিলাম যে শেষের দিকে নিজেকে যন্ত্রের মতো মনে হতো, ভেতরে কোনো আবেগ কাজ করত না।’এরপর নিজের সংগ্রহে থাকা প্রায় ১ হাজার ২০০ বই নীলক্ষেতে বিক্রি করে দেন তিনি। সেই সময় থেকে বই পড়ার অভ্যাসও ছেড়ে দিয়েছেন বলে জানান।সাংবাদিকতা থেকে অভিনয়েহাসান মাসুদের কর্মজীবনও ছিল বৈচিত্র্যময়। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেওয়ার পর সাংবাদিকতায় যুক্ত হন।তিনি ‘দ্য নিউ নেশন’ ও ‘দ্য ডেইলি স্টার’-এ কাজ করেছেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন।২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরে ‘মেড ইন বাংলাদেশ’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন।টেলিভিশন নাটকেও তাঁর জনপ্রিয়তা ছিল ব্যাপক। ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘৬৯’, ‘বাতাসের ঘর’ ও ‘রঙের দুনিয়া’র মতো নাটকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।অভিনয়ের পাশাপাশি গান ও আবৃত্তিতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন হাসান মাসুদ। বর্তমানে অভিনয়ের ব্যস্ততার বদলে ধর্মীয় অনুশীলন ও অপেক্ষাকৃত নিরিবিলি জীবনযাপনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

আনন্দ ভ্রমণে মিলিত বেলাবো প্রেসক্লাবের সাংবাদিকরা

নরসিংদীর বেলাবো প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশের একটি ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্রে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।আনন্দ ভ্রমণে বেলাবো প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন নিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আমিনুল হকের সঞ্চালনায় সহসভাপতি স্বপন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হাসান রজনী, নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, দুলাল সরকার, সাংস্কৃতিক সম্পাদক রমজান আলী জুয়েল, অর্থ সম্পাদক আলমগীর পাঠান, দপ্তর সম্পাদক আলী হোসেন এবং সদস্য দিদার হোসেন পিন্টু, আশিকুর রহমান সৈকত, ফয়সাল আব্দুল ও বাদল মিয়াসহ অন্যরা অংশ নেন।প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, কর্মব্যস্ততার ক্লান্তি দূর করা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও জোরদার করার লক্ষ্যেই প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে।ভ্রমণ উপলক্ষে ছিল আনন্দঘন আড্ডা, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।সভাপতি মো. মোশাররফ হোসেন নিলু বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জনস্বার্থে নিরলসভাবে কাজ করা সংবাদকর্মীদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের ভ্রমণ একটি সফল মিলনমেলায় পরিণত হয়েছে এবং ভবিষ্যতেও এই ঐক্য অটুট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আনন্দ ভ্রমণে মিলিত বেলাবো প্রেসক্লাবের সাংবাদিকরা