ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

হজের পর ‘বদলে যাওয়া মানুষ’ হাসান মাসুদ, অভিনয় থেকে কেন দূরে

হজ পালনের পর নিজের জীবনে বড় ধরনের ধর্মীয় মানসিক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন অভিনেতা, পরিচালক লেখক হাসান মাসুদ। একসময় নিয়মিত নাটক সিনেমায় অভিনয় করলেও বর্তমানে অভিনয় থেকে প্রায় পুরোপুরি নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। পছন্দসই বিজ্ঞাপনের প্রস্তাব পেলে কেবল মাঝে মাঝে কাজ করছেন।

সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনধারার পরিবর্তন অভিনয় থেকে দূরে থাকার কারণ জানান হাসান মাসুদ।

তিনি বলেন, ‘আমি আসলে নিজেকে একটু গুটিয়ে নিয়েছি। এখন আর নাটক বা সিনেমায় অভিনয় করি না। আমার ভেতরে একটা বড় পরিবর্তন এসেছেএকটু ভাববাদী তথা ধার্মিক হয়ে গিয়েছি। তাই এখন শুধু পছন্দসই বিজ্ঞাপনের কাজ পেলে করি, তা ছাড়া আর কিছু করি না।

সম্প্রতি পবিত্র হজ পালন করে মক্কা মদিনায় ৪১ দিন কাটিয়ে দেশে ফিরেছেন তিনি। তবে তাঁর এই পরিবর্তন হজ পালনের আগেই শুরু হয়েছিল বলে জানান হাসান মাসুদ।

তাঁর ভাষায়, ‘পরিবর্তনটা হজের আগে থেকেই শুরু হয়েছিল, এখন বলতে পারেন আমি পুরোপুরি একজন বদলে যাওয়া মানুষ।

১২০০ বই বিক্রি করে দিয়েছেন

সাক্ষাৎকারে নিজের বই পড়ার অভ্যাসের কথাও জানান হাসান মাসুদ। একসময় প্রচুর বই পড়তেন তিনি। তবে একপর্যায়ে অতিরিক্ত বই পড়ার কারণে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে জানান।

হাসান মাসুদ বলেন, ‘এত বেশি পড়েছিলাম যে শেষের দিকে নিজেকে যন্ত্রের মতো মনে হতো, ভেতরে কোনো আবেগ কাজ করত না।

এরপর নিজের সংগ্রহে থাকা প্রায় হাজার ২০০ বই নীলক্ষেতে বিক্রি করে দেন তিনি। সেই সময় থেকে বই পড়ার অভ্যাসও ছেড়ে দিয়েছেন বলে জানান।

সাংবাদিকতা থেকে অভিনয়ে

হাসান মাসুদের কর্মজীবনও ছিল বৈচিত্র্যময়। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেওয়ার পর সাংবাদিকতায় যুক্ত হন।

তিনিদ্য নিউ নেশনদ্য ডেইলি স্টার’- কাজ করেছেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীরব্যাচেলরচলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরেমেড ইন বাংলাদেশসহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন।

টেলিভিশন নাটকেও তাঁর জনপ্রিয়তা ছিল ব্যাপক।হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘৬৯’, ‘বাতাসের ঘররঙের দুনিয়া মতো নাটকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।

অভিনয়ের পাশাপাশি গান আবৃত্তিতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন হাসান মাসুদ। বর্তমানে অভিনয়ের ব্যস্ততার বদলে ধর্মীয় অনুশীলন অপেক্ষাকৃত নিরিবিলি জীবনযাপনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

বিষয় : সাংবাদিকতা হাসান মাসুদ অভিনয় নাটক সিনেমা শোবিজ

দৈনিক নবকাল

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

হজের পর ‘বদলে যাওয়া মানুষ’ হাসান মাসুদ, অভিনয় থেকে কেন দূরে

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x