ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
জাকারবার্গ এবার কঠোর ও আক্রমণাত্মক, আসছে ‘দ্য সোশ্যাল রেকনিং’

জাকারবার্গ এবার কঠোর ও আক্রমণাত্মক, আসছে ‘দ্য সোশ্যাল রেকনিং’

ফেসবুকের উত্থানের গল্প নিয়ে নির্মিত আলোচিত সিনেমা ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর প্রায় ১৬ বছর পর বড় পর্দায় ফিরছেন চিত্রনাট্যকার ও নির্মাতা অ্যারন সরকিন। এবার তাঁর নতুন সিনেমার নাম ‘দ্য সোশ্যাল রেকনিং’। তবে ফেসবুকের সাফল্যের গল্প নয়, নতুন সিনেমায় গুরুত্ব পাচ্ছে প্রতিষ্ঠানটি ও এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন সংকট, বিতর্ক ও অভিযোগ।সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ট্রেলারে গল্পের একটি ধারণা পাওয়া গেছে। এতে মার্ক জাকারবার্গের চরিত্রে অভিনয় করেছেন জেরেমি স্ট্রং। আর ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর সাংবাদিক জেফ হরউইৎজের চরিত্রে দেখা গেছে জেরেমি অ্যালেন হোয়াইটকে।সিনেমার গল্পে আধুনিক জীবনে ফেসবুকের প্রভাব এবং এর নেতিবাচক দিক নিয়ে অনুসন্ধানে নামেন হরউইৎজ। ফেসবুকের কার্যক্রম ও এর সামাজিক প্রভাব নিয়ে তাঁর অনুসন্ধানই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।ফেসবুকের অন্দরমহলের নথিসিনেমার আরেক গুরুত্বপূর্ণ চরিত্র ফ্রান্সেস হাউগেন। এই চরিত্রে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। ফেসবুকের অভ্যন্তরীণ নথি এবং প্রতিষ্ঠানটির বিতর্কিত কর্মকাণ্ড প্রকাশ্যে আসার ঘটনাকে কেন্দ্র করে গল্পের একটি বড় অংশ এগিয়েছে।ট্রেলারে হরউইৎজকে ফেসবুকের প্রভাব নিয়ে গভীর অনুসন্ধান করতে দেখা যায়। অন্যদিকে হাউগেনের মাধ্যমে সামনে আসে এমন কিছু অভ্যন্তরীণ নথি, যা প্রতিষ্ঠানটির জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।নতুন সিনেমায় জেরেমি স্ট্রংয়ের অভিনয়ে জাকারবার্গকে আগের সিনেমার তুলনায় আরও কঠোর, রুক্ষ ও আক্রমণাত্মক চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে।কেন এত বছর পর সিক্যুয়েল?‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ মুক্তির এত বছর পর কেন এর পরবর্তী গল্প নিয়ে সিনেমা নির্মাণ করা হলো, সে বিষয়েও কথা বলেছেন অ্যারন সরকিন।সরকিনের ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি উপযুক্ত গল্প খুঁজে পাননি। ব্রেক্সিট, ক্যামব্রিজ অ্যানালিটিকা কিংবা ফেসবুককে ঘিরে নতুন কোনো বিতর্ক সামনে এলেই তাঁকে সিনেমার গল্প লেখার পরামর্শ দেওয়া হতো। কিন্তু এসব ঘটনার মধ্যে দীর্ঘদিন সিনেমার জন্য উপযুক্ত গল্প খুঁজে পাননি তিনি।তাঁর মতে, একটি সিনেমা শুধু চিন্তাশীল, প্রাসঙ্গিক কিংবা গুরুত্বপূর্ণ হলেই হয় না। দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখার মতো শক্তিশালী গল্পও প্রয়োজন। শেষ পর্যন্ত সেই ধরনের একটি গল্প খুঁজে পাওয়ার পরই তিনি ‘দ্য সোশ্যাল রেকনিং’ নির্মাণের কাজে এগিয়ে যান।মুক্তি ৯ অক্টোবর২০১০ সালের ১ অক্টোবর মুক্তি পেয়েছিল ফেসবুকের উত্থান নিয়ে অ্যারন সরকিনের চিত্রনাট্যে নির্মিত ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’। সিনেমাটি ফেসবুক প্রতিষ্ঠার পেছনের গল্প এবং মার্ক জাকারবার্গের উত্থানকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল।প্রায় ১৬ বছর পর এবার সেই গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে আসছে ‘দ্য সোশ্যাল রেকনিং’। নতুন সিনেমায় ফেসবুকের সাফল্যের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ, বিতর্ক ও জবাবদিহির প্রশ্ন সামনে আসবে।সিনেমাটি আগামী ৯ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

হলিউডের বক্স অফিসে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির তৃতীয় সপ্তাহেও উত্তর আমেরিকার বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে সিনেমাটি।প্রতিবেদনে হয়েছে, যুক্তরাষ্ট্র কানাডায় আয় ১ ৯০ ডলারসপ্তাহান্ত উত্তর বাজারে আয় ৬ ৭০ ডলার পারে ধারণা হচ্ছে।বক্স দ্বিতীয় রয়েছে ব্রাদার্সের ফিকশন দ্য অব স্ট্রিট’মুক্তির দিনে আমেরিকার হাজার প্রেক্ষাগৃহ সিনেমাটি করেছে লাখ ।স্টুডিওগুলোর অনুযায়ী, পর্যন্ত উত্তর আয় কোটি লাখ হতে ৮ ডলারের বাজেটের জন্য সূচনা তুলনায় কম।ধীরগতির হলেও ও কাছ ইতিবাচক পাচ্ছে ‘এন্ড ওক । টমেটোসে স্কোর শতাংশ সিনেমাস্কোরের জরিপে বি’ ।‘ফলোজ’নির্মাতা রবার্ট সিনেমাটির লিখেছেন পরিচালনা গল্পে যায়, একটি বসবাসের হঠাৎ যুগে যায়। অভিনয় অ্যান ইয়ান মেইসি ক্রিশ্চিয়ান ও অ্যালেক্সা এদিকে সপ্তাহান্তে পাওয়া ‘প্যাট্রোল: ডাইনো শুক্রবার লাখ আয় তৃতীয় রয়েছে। অ্যানিমেটেড সপ্তাহান্তে ২ ডলার করতে বলে করা তৃতীয় স্পাইডার-ব্র্যান্ড ডে’-আয় সপ্তাহের প্রায় শতাংশ । শীর্ষস্থান রাখার সেটিই হয়েছে। সপ্তাহান্তের যোগ উত্তর সিনেমাটির আয় ৭৮ ৩০ ডলারে পারে। বক্স শক্ত রয়েছে নোলানের ‘ওডিসি’গ্রিক অবলম্বনে সিনেমাটি সপ্তাহান্তের আয় আরও লাখ । শেষে আয় ২ ৩০ ডলার পারে। উত্তর সিনেমাটির আয় ৫০ ৪০ ডলারে সম্ভাবনা

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

হজের পর ‘বদলে যাওয়া মানুষ’ হাসান মাসুদ, অভিনয় থেকে কেন দূরে

হজ পালনের পর নিজের জীবনে বড় ধরনের ধর্মীয় ও মানসিক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ। একসময় নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয় করলেও বর্তমানে অভিনয় থেকে প্রায় পুরোপুরি নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। পছন্দসই বিজ্ঞাপনের প্রস্তাব পেলে কেবল মাঝে মাঝে কাজ করছেন।সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনধারার পরিবর্তন ও অভিনয় থেকে দূরে থাকার কারণ জানান হাসান মাসুদ।তিনি বলেন, ‘আমি আসলে নিজেকে একটু গুটিয়ে নিয়েছি। এখন আর নাটক বা সিনেমায় অভিনয় করি না। আমার ভেতরে একটা বড় পরিবর্তন এসেছে—একটু ভাববাদী তথা ধার্মিক হয়ে গিয়েছি। তাই এখন শুধু পছন্দসই বিজ্ঞাপনের কাজ পেলে করি, তা ছাড়া আর কিছু করি না।’সম্প্রতি পবিত্র হজ পালন করে মক্কা ও মদিনায় ৪১ দিন কাটিয়ে দেশে ফিরেছেন তিনি। তবে তাঁর এই পরিবর্তন হজ পালনের আগেই শুরু হয়েছিল বলে জানান হাসান মাসুদ।তাঁর ভাষায়, ‘পরিবর্তনটা হজের আগে থেকেই শুরু হয়েছিল, এখন বলতে পারেন আমি পুরোপুরি একজন বদলে যাওয়া মানুষ।’১২০০ বই বিক্রি করে দিয়েছেনসাক্ষাৎকারে নিজের বই পড়ার অভ্যাসের কথাও জানান হাসান মাসুদ। একসময় প্রচুর বই পড়তেন তিনি। তবে একপর্যায়ে অতিরিক্ত বই পড়ার কারণে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে জানান।হাসান মাসুদ বলেন, ‘এত বেশি পড়েছিলাম যে শেষের দিকে নিজেকে যন্ত্রের মতো মনে হতো, ভেতরে কোনো আবেগ কাজ করত না।’এরপর নিজের সংগ্রহে থাকা প্রায় ১ হাজার ২০০ বই নীলক্ষেতে বিক্রি করে দেন তিনি। সেই সময় থেকে বই পড়ার অভ্যাসও ছেড়ে দিয়েছেন বলে জানান।সাংবাদিকতা থেকে অভিনয়েহাসান মাসুদের কর্মজীবনও ছিল বৈচিত্র্যময়। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেওয়ার পর সাংবাদিকতায় যুক্ত হন।তিনি ‘দ্য নিউ নেশন’ ও ‘দ্য ডেইলি স্টার’-এ কাজ করেছেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন।২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরে ‘মেড ইন বাংলাদেশ’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন।টেলিভিশন নাটকেও তাঁর জনপ্রিয়তা ছিল ব্যাপক। ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘৬৯’, ‘বাতাসের ঘর’ ও ‘রঙের দুনিয়া’র মতো নাটকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।অভিনয়ের পাশাপাশি গান ও আবৃত্তিতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন হাসান মাসুদ। বর্তমানে অভিনয়ের ব্যস্ততার বদলে ধর্মীয় অনুশীলন ও অপেক্ষাকৃত নিরিবিলি জীবনযাপনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

হজের পর ‘বদলে যাওয়া মানুষ’ হাসান মাসুদ, অভিনয় থেকে কেন দূরে