ফেসবুকের উত্থানের গল্প নিয়ে নির্মিত আলোচিত সিনেমা ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর প্রায় ১৬ বছর পর বড় পর্দায় ফিরছেন চিত্রনাট্যকার ও নির্মাতা অ্যারন সরকিন। এবার তাঁর নতুন সিনেমার নাম ‘দ্য সোশ্যাল রেকনিং’। তবে ফেসবুকের সাফল্যের গল্প নয়, নতুন সিনেমায় গুরুত্ব পাচ্ছে প্রতিষ্ঠানটি ও এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন সংকট, বিতর্ক ও অভিযোগ।
সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ট্রেলারে গল্পের
একটি
ধারণা
পাওয়া
গেছে।
এতে
মার্ক
জাকারবার্গের চরিত্রে অভিনয়
করেছেন
জেরেমি
স্ট্রং। আর
‘ওয়াল
স্ট্রিট জার্নাল’-এর
সাংবাদিক জেফ
হরউইৎজের চরিত্রে দেখা
গেছে
জেরেমি
অ্যালেন হোয়াইটকে।
সিনেমার গল্পে
আধুনিক
জীবনে
ফেসবুকের প্রভাব
এবং
এর
নেতিবাচক দিক
নিয়ে
অনুসন্ধানে নামেন
হরউইৎজ। ফেসবুকের কার্যক্রম ও
এর
সামাজিক প্রভাব
নিয়ে
তাঁর
অনুসন্ধানই গল্পের
অন্যতম
গুরুত্বপূর্ণ অংশ।
ফেসবুকের অন্দরমহলের নথি
সিনেমার আরেক
গুরুত্বপূর্ণ চরিত্র
ফ্রান্সেস হাউগেন। এই
চরিত্রে অভিনয়
করেছেন
মাইকি
ম্যাডিসন। ফেসবুকের অভ্যন্তরীণ নথি
এবং
প্রতিষ্ঠানটির বিতর্কিত কর্মকাণ্ড প্রকাশ্যে আসার
ঘটনাকে
কেন্দ্র করে
গল্পের
একটি
বড়
অংশ
এগিয়েছে।
ট্রেলারে হরউইৎজকে ফেসবুকের প্রভাব
নিয়ে
গভীর
অনুসন্ধান করতে
দেখা
যায়।
অন্যদিকে হাউগেনের মাধ্যমে সামনে
আসে
এমন
কিছু
অভ্যন্তরীণ নথি,
যা
প্রতিষ্ঠানটির জবাবদিহি নিয়ে
গুরুতর
প্রশ্ন
তৈরি
করে।
নতুন সিনেমায় জেরেমি
স্ট্রংয়ের অভিনয়ে
জাকারবার্গকে আগের
সিনেমার তুলনায়
আরও
কঠোর,
রুক্ষ
ও
আক্রমণাত্মক চরিত্র
হিসেবে
তুলে
ধরা
হয়েছে।
কেন এত বছর
পর
সিক্যুয়েল?
‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ মুক্তির এত
বছর
পর
কেন
এর
পরবর্তী গল্প
নিয়ে
সিনেমা
নির্মাণ করা
হলো,
সে
বিষয়েও
কথা
বলেছেন
অ্যারন
সরকিন।
সরকিনের ভাষ্য,
দীর্ঘদিন ধরে
তিনি
উপযুক্ত গল্প
খুঁজে
পাননি।
ব্রেক্সিট, ক্যামব্রিজ অ্যানালিটিকা কিংবা
ফেসবুককে ঘিরে
নতুন
কোনো
বিতর্ক
সামনে
এলেই
তাঁকে
সিনেমার গল্প
লেখার
পরামর্শ দেওয়া
হতো।
কিন্তু
এসব
ঘটনার
মধ্যে
দীর্ঘদিন সিনেমার জন্য
উপযুক্ত গল্প
খুঁজে
পাননি
তিনি।
তাঁর মতে,
একটি
সিনেমা
শুধু
চিন্তাশীল, প্রাসঙ্গিক কিংবা
গুরুত্বপূর্ণ হলেই
হয়
না।
দর্শককে শুরু
থেকে
শেষ
পর্যন্ত ধরে
রাখার
মতো
শক্তিশালী গল্পও
প্রয়োজন। শেষ
পর্যন্ত সেই
ধরনের
একটি
গল্প
খুঁজে
পাওয়ার
পরই
তিনি
‘দ্য
সোশ্যাল রেকনিং’
নির্মাণের কাজে
এগিয়ে
যান।
মুক্তি ৯ অক্টোবর
২০১০ সালের
১
অক্টোবর মুক্তি
পেয়েছিল ফেসবুকের উত্থান
নিয়ে
অ্যারন
সরকিনের চিত্রনাট্যে নির্মিত ‘দ্য
সোশ্যাল নেটওয়ার্ক’।
সিনেমাটি ফেসবুক
প্রতিষ্ঠার পেছনের
গল্প
এবং
মার্ক
জাকারবার্গের উত্থানকে কেন্দ্র করে
নির্মিত হয়েছিল।
প্রায় ১৬
বছর
পর
এবার
সেই
গল্পের
পরবর্তী অধ্যায়
নিয়ে
আসছে
‘দ্য
সোশ্যাল রেকনিং’। নতুন সিনেমায় ফেসবুকের সাফল্যের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা
বিভিন্ন অভিযোগ,
বিতর্ক
ও
জবাবদিহির প্রশ্ন
সামনে
আসবে।
সিনেমাটি আগামী ৯ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।