নরসিংদীর বেলাবো প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশের একটি ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্রে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
আনন্দ ভ্রমণে
বেলাবো প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন
নিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক
মো. আমিনুল হকের সঞ্চালনায় সহসভাপতি
স্বপন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হাসান রজনী, নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ
সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, দুলাল সরকার, সাংস্কৃতিক সম্পাদক রমজান আলী জুয়েল, অর্থ
সম্পাদক আলমগীর পাঠান, দপ্তর সম্পাদক আলী হোসেন এবং
সদস্য দিদার হোসেন পিন্টু, আশিকুর রহমান সৈকত, ফয়সাল আব্দুল ও বাদল মিয়াসহ
অন্যরা অংশ নেন।
প্রেসক্লাবের পক্ষ
থেকে জানানো হয়, কর্মব্যস্ততার ক্লান্তি
দূর করা এবং সাংবাদিকদের
মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও
জোরদার করার লক্ষ্যেই প্রতি
বছরের ধারাবাহিকতায় এবারও এ আনন্দ ভ্রমণের
আয়োজন করা হয়েছে।
ভ্রমণ উপলক্ষে
ছিল আনন্দঘন আড্ডা, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সভাপতি মো. মোশাররফ হোসেন নিলু বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জনস্বার্থে নিরলসভাবে কাজ করা সংবাদকর্মীদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের ভ্রমণ একটি সফল মিলনমেলায় পরিণত হয়েছে এবং ভবিষ্যতেও এই ঐক্য অটুট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।