সাপ্তাহিক হাটে ব্যাগ তল্লাশি, ২ কেজি গাঁজাসহ আটক ১
নরসিংদীর বেলাবো উপজেলার গাংকূল পাড়ায় সাপ্তাহিক হাটে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলাবো সদর ইউনিয়নের গাংকূল পাড়ায় মাদক নির্মূল কমিটির সদস্যরা তাঁকে আটক করেন।মাদক নির্মূল কমিটি
সূত্রে জানা যায়, সাপ্তাহিক
হাট চলাকালে এক ব্যক্তির গতিবিধি
সন্দেহজনক মনে হলে তাঁর
ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময়
ব্যাগ থেকে প্রায় ২
কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে
দাবি করেন কমিটির সদস্যরা।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই ব্যক্তিকে আটক
করে পুলিশের কাছে সোপর্দ করা
হয়।আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে
নিজের নাম জুনাইদ এবং
বাবার নাম হারুন মিয়া
বলে জানিয়েছেন। তিনি কিশোরগঞ্জের ভৈরব
উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন থেকে বেলাবোয় এসেছেন
বলে জানান।অভিযানে নেতৃত্ব দেন বেলাবো মাদক
নির্মূল কমিটির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ভূঁইয়া। এ সময় কমিটির
সদস্য মো. স্বপন মিয়া,
মোহাম্মদ সাদেক ও মোহাম্মদ মঞ্জিল
উপস্থিত ছিলেন।মাদক নির্মূল কমিটির
সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি
গ্রহণ করা হয়েছে। এর
ধারাবাহিকতায় বেলাবো, বিশেষ করে বেলাবো সদর
ইউনিয়নকে মাদক ও জুয়ামুক্ত
রাখতে তাঁরা কাজ করছেন।কমিটির সদস্য ও শ্রমিক দলের
সভাপতি মো. স্বপন মিয়া
বলেন, ‘যেকোনো মূল্যে আমাদের বেলাবোকে মাদকমুক্ত করেই ছাড়ব, ইনশাআল্লাহ।’কমিটির পক্ষ থেকে জানানো
হয়েছে, বেলাবো উপজেলায় মাদক ও জুয়ার
বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম
চালানো হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্টরা
জানিয়েছেন।