ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

গাজীপুরে স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চলের পরিস্থিতি, কাজে ফিরছেন শ্রমিকেরা

ছবি: সংগ্রহ

গাজীপুর শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে টানা কয়েক দিনের আন্দোলনের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে শুরু করেছেন শ্রমিকেরা। তবে এখনো কিছু কারখানা বন্ধ রয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন পোশাকশ্রমিকেরা। দাবির পক্ষে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিভিন্ন স্থানে যানবাহন, মার্কেট ও পুলিশ বক্সে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ সহিংসতার ঘটনা ঘটে। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতির উন্নতি হওয়ায় শ্রমিকদের কারখানায় ফিরতে দেখা গেছে। কয়েক দিন ধরে কাজে যোগ দিতে না পারা শ্রমিকদের অনেকেই এদিন কর্মস্থলে প্রবেশ করেন।

একাধিক শ্রমিক বলেন, ‘গত কয়েক দিন কারখানায় কাজে যোগ দিতে পারিনি। কারখানার সামনে আসার আগেই আন্দোলন দেখে ফিরে যেতাম। আজ সকাল থেকে আন্দোলন হচ্ছে না। তাই কারখানায় প্রবেশ করছি।’

এদিকে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৫ প্লাটুন সদস্য এবং ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল থেকে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানাগুলো খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিল্পাঞ্চলে শ্রমিকদের উপস্থিতি বাড়তে থাকায় কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমও ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে কিছু কারখানা বন্ধ থাকায় পরিস্থিতির পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।

বিষয় : শ্রমিক আন্দোলন পোশাকশ্রমিক গাজীপুর বেতন বৃদ্ধি,

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চলের পরিস্থিতি, কাজে ফিরছেন শ্রমিকেরা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x