কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩০০ শিক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছেন ২৪৭ জন। পাসের হার মাত্র ১৭ দশমিক ৬৭ শতাংশ।
এ
ফলাফলের প্রতিবাদে শিক্ষকদের হাতে ফুলের তোড়া
তুলে দিয়ে অভিনব প্রতিবাদ
জানিয়েছেন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতারা।
সোমবার
সকালে কলেজের কার্যালয়ে গিয়ে অধ্যক্ষ নাজমা
বেগমসহ অন্য শিক্ষকদের ফুল
দিয়ে শুভেচ্ছা জানান তাঁরা।
এ
সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী,
সহসভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি
তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ কলেজ শাখা ছাত্রদলের
অন্যান্য নেতারা।
উপজেলা
ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী
বলেন, পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয়ের দায়
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। এর
প্রতিবাদ জানাতেই উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অধ্যক্ষ
ও শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
তিনি
আরও বলেন, ‘ফুল আমাদের প্রতিবাদের
ভাষা। শিক্ষার মান উন্নয়নে এবং
শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে ভালো
ফলাফল করতে পারে, সে
বিষয়ে ছাত্রদলের সর্বাত্মক সহযোগিতা থাকবে।’
এ বিষয়ে বক্তব্য জানতে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।