ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই

ছবি: সংগ্রহ

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা আরও সম্প্রসারণে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে দুই দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্বের নতুন সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশি সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং চীনের ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (সিআরসিসি)-এর মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম।

সমঝোতা স্মারকে ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন।

এ সময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করার পাশাপাশি চীনা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে সৌজন্য মতবিনিময় করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী।

মোংলা সফরে প্রধানমন্ত্রীর অন্যতম কর্মসূচি ছিল বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : তারেক রহমান ইনভেস্ট বাংলাদেশ বাংলাদেশ-চীন সম্পর্ক অর্থনৈতিক সহযোগিতা

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা আরও সম্প্রসারণে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে দুই দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্বের নতুন সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশি সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং চীনের ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (সিআরসিসি)-এর মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম।

সমঝোতা স্মারকে ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন।

এ সময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করার পাশাপাশি চীনা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে সৌজন্য মতবিনিময় করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী।

মোংলা সফরে প্রধানমন্ত্রীর অন্যতম কর্মসূচি ছিল বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x