ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

ধূমপানমুক্ত ঘোষণা করা হলো জাতীয় সংসদ চত্বর

ছবি: সংগ্রহ

জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। রোববার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রস্তাব দিলে কমিটির সদস্যরা তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কার্য উপদেষ্টা কমিটির সভাপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

সৌরবিদ্যুৎ উৎপাদন হবে ৭ মেগাওয়াট

বৈঠকে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

তিনি জানান, সংসদের অধিবেশন চলাকালে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা পূরণ করা যাবে। অন্য সময়ে বিদ্যুতের চাহিদা আরও কম থাকবে। ফলে প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

বৈঠকে সংসদ চত্বরে উৎপাদিত সৌরবিদ্যুৎ সংরক্ষণের বিষয়টিও গুরুত্ব পায়। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও এনার্জি স্টোরেজ সুবিধা নিশ্চিত করার সুনির্দিষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিষয় : জাতীয় সংসদ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ধূমপানমুক্ত এলাকা প্রধানমন্ত্রী তারেক রহমান

দৈনিক নবকাল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ধূমপানমুক্ত ঘোষণা করা হলো জাতীয় সংসদ চত্বর

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। রোববার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রস্তাব দিলে কমিটির সদস্যরা তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কার্য উপদেষ্টা কমিটির সভাপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

সৌরবিদ্যুৎ উৎপাদন হবে ৭ মেগাওয়াট

বৈঠকে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

তিনি জানান, সংসদের অধিবেশন চলাকালে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা পূরণ করা যাবে। অন্য সময়ে বিদ্যুতের চাহিদা আরও কম থাকবে। ফলে প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

বৈঠকে সংসদ চত্বরে উৎপাদিত সৌরবিদ্যুৎ সংরক্ষণের বিষয়টিও গুরুত্ব পায়। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও এনার্জি স্টোরেজ সুবিধা নিশ্চিত করার সুনির্দিষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x